দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে: প্রধানমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
দেশের বিধ্বস্ত পরিস্থিতির মধ্যে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এ সময়ে দায়িত্ব পালনে অবহেলা বা হালকা মনোভাব দেখালে দেশের বড় ধরনের ক্ষতি হতে পারে।

রোববার (৩১ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান যেভাবে দেশ গঠনের লক্ষ্য নিয়ে কাজ করেছিলেন, বর্তমান সরকারও সেই পথ অনুসরণ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। মানুষের প্রত্যাশা থাকে তাদের কাছেই, যাদের কাছ থেকে বাস্তব পরিবর্তন ও সুফল পাওয়া সম্ভব।

তিনি আরও বলেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে জিয়াউর রহমান বাংলাদেশকে এমন অবস্থানে নিয়ে গিয়েছিলেন যে, মানুষ জিয়া ও বাংলাদেশকে একে অপরের সঙ্গে মিলিয়ে দেখত।

জিয়াউর রহমান সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে দেশে নানা পরিবর্তন এনেছিলেন উল্লেখ করে তারেক রহমান বলেন, সেই আদর্শ ও পথ অনুসরণ করেই দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা এগিয়ে নিতে হবে।

প্রধানমন্ত্রী দেশের সামাজিক, ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধে ঘাটতির বিষয়টি তুলে ধরে বলেন, এ বিষয়ে শিশুদের মধ্যে ইতিবাচক মূল্যবোধ গড়ে তোলার জন্য তথ্য ও শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। শিশুদের মানসিক ও নৈতিক বিকাশে গুরুত্ব দেওয়ার ওপরও তিনি জোর দেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা! সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা!