জাতীয়
সরানো হচ্ছে সড়ক পরিবহনের শেখ রবিকে, কয়েকটি মন্ত্রণালয়ে আলোচনায় নতুন মুখ
প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নেতৃত্বাধীন বিএনপি সরকারের মন্ত্রিসভার কলেবর আরও বাড়ছে। এ ক্ষেত্রে অন্তত পাঁচটি মন্ত্রণালয়ে নতুন মুখ যুক্ত হওয়ার পাশাপাশি কয়েকটি দপ্তরে রদবদল আসতে পারে বলে সরকার ও বিএনপির উচ্চপর্যায়ের সূত্রগুলো জানিয়েছে। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগের পর এ আলোচনা আরও জোরালো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জনসেবা ও প্রশাসনিক কার্যক্রমের গতি বাড়াতে শিগগিরই এ সম্প্রসারণ কার্যকর হতে পারে। একই সঙ্গে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা কয়েকজন মন্ত্রীকে সরিয়ে একক দায়িত্ব দেওয়ার পরিকল্পনাও রয়েছে। বর্তমানে শেখ রবিউল আলম রবি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়সহ একাধিক দায়িত্বে থাকলেও তাকে সেখান থেকে সরানোর বিষয়টি আলোচনায় রয়েছে।
দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে ‘অতি দ্রুত’ দেশে আনা হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (১৪ জুন) দুপুরে জাতীয় সংসদে তিনি এ তথ্য জানান। এর আগে পুলিশ সদরদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বেনজীর আহমেদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) রাত পৌনে ১২টার দিকে এ কম্পন অনুভূত হয়।
সরকারের ঘোষিত নতুন পে-স্কেলে বাড়ছে বেতন, দ্বিগুণ পেনশন, গেজেট কবে?
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল বা বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সম্প্রতি অনুষ্ঠিত বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি সরকারের এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানান। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, নতুন পে-স্কেলের গেজেট প্রকাশের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে দ্রুততম সময়ের মধ্যেই এটি প্রকাশ করা হবে বলে আভাস পাওয়া গেছে। ইতোমধ্যে নতুন বেতন কাঠামোর সার্বিক রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। সেই রূপরেখা অনুযায়ী, একবারে পুরোপুরি কার্যকর না করে তিনটি ধাপে নতুন পে-স্কেল বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের
মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সহকারী একান্ত সচিবদের (এপিএস) বেতন বৃদ্ধি করেছে সরকার। মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সমমর্যাদার পদে নিয়োজিত ব্যক্তিদের এপিএসরাও নতুন এই বেতন সুবিধার আওতায় আসবেন। এপিএসদের জন্য নতুন বেতন স্কেল নির্ধারণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে চিঠি পাঠিয়েছে অর্থ বিভাগ।
ফ্যামিলি কার্ড পেতে কাউকে টাকা দেবেন না: তথ্য প্রতিমন্ত্রী
ফ্যামিলি কার্ড পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য নাগরিকদের সতর্ক করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, এ ধরনের সরকারি কার্ডের জন্য কোথাও টাকা দিতে হয় না এবং কেউ টাকা চাইলে তা প্রতারণা হতে পারে। শনিবার (১৬ মে) বিকেলে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চরবেতাগৈর ইউনিয়ন-এর চরভেলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শিবির নেতা গ্রেফতার ইস্যু নিয়ে বাদানুবাদে উত্তপ্ত সংসদ
কুমিল্লার দাউদকান্দি থেকে ‘নিখোঁজ’ হওয়ার ২৬ ঘণ্টা পর উদ্ধার এবং পরে গ্রেপ্তার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক মো. জিসান মিয়া প্রধানের বিষয়টি জাতীয় সংসদে তুলে ধরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় তার বিরুদ্ধে দায়ের হওয়া ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলার বিষয় এবং উদ্ধার প্রক্রিয়ার কথাও উল্লেখ করেন তিনি। তবে বিষয়টি সংসদে উপস্থাপন করায় তীব্র আপত্তি জানিয়েছেন বিরোধীদলীয় উপনেতা।
রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণে অবহেলা, সিটি করপোরেশনের সেই কর্মকর্তারা চাকরি থেকে বরখাস্ত
কোরবানির বর্জ্য অপসারণে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। তাঁরা দুজনই উপসচিব পদমর্যাদার কর্মকর্তা। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজিরকে বরখাস্তের সিদ্ধান্ত জানায়। এর আগে তাঁদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছিল।
রামিসা হত্যা মামলায় বিচার সম্পন্ন হবে ৭ দিনে, ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচার আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে সম্পন্ন হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। রোববার (২৪ মে) দুপুরে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আজই আদালতে মামলার অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে। তিনি আশা প্রকাশ করেন, বিশেষ আদালতে দ্রুত বিচারকাজ সম্পন্ন হবে।
ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট
সারাদেশে হামের প্রাদুর্ভাবে শতাধিক শিশুর মৃত্যুর পরিপ্রেক্ষিতে আড়াই দশকেরও বেশি সময় ধরে চলমান হামের টিকাদান কর্মসূচি বাতিল বা পরিবর্তনের সিদ্ধান্তকে ‘ফৌজদারি অবহেলা’ হিসেবে আখ্যা দিয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিটে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ২৪ জনের সম্পৃক্ততার অভিযোগ তুলে তদন্ত কমিটি গঠনের পাশাপাশি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের নির্দেশনা চাওয়া হয়েছে।
বাংলাদেশ জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশ জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন করার চেষ্টা করছে। আমাদের অর্থনীতি সম্প্রসারিত হচ্ছে। শিল্পায়ন বাড়ছে। বিদ্যুতের চাহিদাও দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু একই সঙ্গে আমাদের অবশ্যই স্বীকার করতে হবে জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাংলাদেশ বিশ্বের অন্যতম একটি ঝুঁকিপূর্ণ দেশ।’ তিনি আরও বলেন, বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে।
মার্কেট-শপিংমল বন্ধ করতে হবে সন্ধ্যা ৭টায়
বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম আরও জোরদার ও কার্যকর করতে রাজধানী ঢাকাসহ সারা দেশের সব শপিংমল, বিপণিবিতান, মার্কেট ও খুচরা দোকানপাট প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ পুনর্বহাল করেছে সরকার। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যবসা-বাণিজ্যের সুবিধার্থে সাময়িকভাবে দেওয়া সময়সীমা শেষ হওয়ায় আজ সোমবার থেকে এ নির্দেশনা কার্যকর হয়েছে।