জাতীয়
দায়িত্ব নেওয়ার সময় হামের টিকার কোনো মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী বলেন, '২০২০ সালের ডিসেম্বরের পর দেশে নিয়মিতভাবে হামের টিকাদান কার্যক্রম পরিচালিত হয়নি। এতে টিকার তীব্র সংকট তৈরি হয় এবং বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে।' তিনি বলেন, '২০২০ সালের ডিসেম্বরে সর্বশেষ টিকাদান হয়েছিল। এরপর আমরা দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত দেশে মিজেলস বা হামের কোনো টিকা দেওয়া হয়নি। এমনকি আমাদের হাতে একটি টিকাও ছিল না।'
আলোচিত শিশু আছিয়ার ধর্ষণ-হত্যা মামলায় শুনানির অপেক্ষা
মাগুরায় আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা শুনানির অপেক্ষায় রয়েছে। এর মধ্যেই মামলাটির পেপারবুক হাইকোর্টে পৌঁছেছে। সোমবার (৮ জুন) ছাপাখানা থেকে পেপারবুক হাইকোর্টে পৌঁছেছে। এখন শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ করবেন প্রধান বিচারপতি। গত ৬ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশু আছিয়া। এরপর প্রথমে তাকে মাগুরা ও ফরিদপুরের হাসপাতাল নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হলেও বাঁচানো যায়নি আছিয়াকে। ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা
ভারতের দিল্লিতে প্রবেশে বাধার পর আজ সোমবার সকালে শ্রীলঙ্কান এয়ারলাইনসের ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। কলম্বো থেকে বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, দুপুর ১২টার আগে ফ্লাইটির ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।
সিআইডির ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পেলেন আলি আকবর খান
ডিআইজি আলি আকবর খান বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর প্রধানের ভারপ্রাপ্ত দায়িত্ব পেয়েছেন।
ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হলেন অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) মোসলেহ উদ্দিন আহমদ। রোববার (১৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞপণে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) মোসলেহ্ উদ্দিন আহমদকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সরকারের ১০০ দিন পূর্তিতে বিকালে সংবাদ সম্মেলন
তারেক রহমানের নেতৃত্ গঠিত বিএনপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সোমবার (২৫) বিকাল ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।
আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় পোস্টমর্টেম জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ছয় শিশু মৃত্যুর ঘটনায় পোস্টমর্টেম জরুরি। ঘটনার কারণ এখনও তদন্তাধীন। হাসপাতালের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) বন্ধ থাকা, শ্বাসরোধজনিত পরিস্থিতি বা গ্যাস লিকেজ- সব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।
এলডিসি উত্তরণে বাংলাদেশকে আরও ৩ বছর সময় দেওয়ার পক্ষে জাতিসংঘ কমিটি
স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রস্তুতি সম্পন্ন করতে বাংলাদেশ আরও তিন বছর সময় পেতে যাচ্ছে। এ বিষয়ে সরকারের আবেদনের প্রতি ইতিবাচক অবস্থান জানিয়েছে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি। কমিটির চেয়ারম্যান হোসে আন্তোনিও ওকাম্পো বাংলাদেশ সরকারকে জানিয়েছেন, উত্তরণের প্রস্তুতিকাল ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত বাড়ানোর প্রস্তাবের সঙ্গে তারা একমত। এর ফলে কারিগরি মূল্যায়নের ভিত্তিতে প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর বিষয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে ইতিবাচক সুপারিশ করার পথ উন্মুক্ত হয়েছে।
হজ পালনে গিয়ে ২৮ বাংলাদেশির মৃত্যু
হজযাত্রী পরিবহনে মোট ২০১টি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৯৮টি ফ্লাইট, সৌদি এয়ারলাইনস ৭৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৩০টি ফ্লাইট। পরিসংখ্যান অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসে সৌদি আরবে গেছেন ৩৮ হাজার ৭০২ জন, সৌদি এয়ারলাইনসে ২৭ হাজার ৩৪০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসে ১২ হাজার ১৫৭ জন হজযাত্রী।
পুশ ইন- পুশব্যাক নিয়ে সীমান্তে অ্যালার্ট আছে বিজিবি : স্বরাষ্ট্রমন্ত্রী
অন্য দেশের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বা কোনো অপরাধে জড়িত ব্যক্তিদের ক্ষেত্রে সীমান্তরক্ষীরা আইনি পদক্ষেপ নিলে সেটা সীমান্ত হত্যা বা বর্ডার কিলিং নয় বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
নির্দিষ্ট প্রকল্পের প্রভাবভিত্তিক গবেষণায় অর্থায়নে প্রস্তুত সরকার
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন প্রভাবভিত্তিক গবেষণার জন্য নির্দিষ্ট প্রকল্প নির্ধারণ করে ফলাফল অর্জনে গবেষকদের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে প্রয়োজনীয় অর্থায়ন সরকার বহন করতে সক্ষম বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার (৯ জুন) ঢাকার বিজয় সরণিতে নভোথিয়েটারের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে নভোথিয়েটারের সম্মেলন কক্ষে “২০২৪-২৫ অর্থবছরে গবেষণা ও উন্নয়ন (আরএসডি) প্রকল্পসমূহে অনুদানপ্রাপ্ত প্রকল্প পরিচালকদের গবেষণা কার্যক্রম অবহিতকরণ বিষয়ক সেমিনার-২০২৬” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তনু হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (৮ জুন) বিকেলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক মুমিনুল হক এ আদেশ দেন। কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।