জাতীয়
প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: ববি হাজ্জাজ
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষকদের বদলি প্রক্রিয়াকে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত করতে সরকার একটি নতুন বিকেন্দ্রীভূত ব্যবস্থা চালু করেছে। তিনি অভিযোগ করেন, অতীতে শিক্ষক বদলি একটি বড় ধরনের সিন্ডিকেট ও দুর্নীতির ক্ষেত্র হিসেবে পরিচিত ছিল, যা শিক্ষার গুণগত মান উন্নয়নের পথে অন্যতম প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। আজ (রোববার) রাজধানীর একটি হোটেলে জিপিই এবং ইউনিসেফ আয়োজিত ‘ভ্যালিডেশন ওয়ার্কশপ অন দ্য বাংলাদেশ এডুকেশন সেক্টর অ্যানালাইসিস ( ইএসএ)-২০২৬' অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ঈদযাত্রায় বাড়তি স্বস্তি, চলবে ১০ বিশেষ ট্রেন: রেলমন্ত্রী
ঈদযাত্রার সার্বিক প্রস্তুতি ও যাত্রীসেবার অবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, 'যাত্রীচাহিদার তুলনায় বর্তমানে ট্রেনের সংখ্যা এখনও পর্যাপ্ত নয়। তবে অতিরিক্ত ট্রেন ও নতুন কোচ সংযোজনের মাধ্যমে যাত্রীসেবাকে আরও স্বস্তিদায়ক করার চেষ্টা চলছে।' তিনি বলেন, 'বাংলাদেশ রেলওয়ে প্রতিদিন আন্তঃনগর ট্রেনে প্রায় ৩২ হাজার যাত্রী পরিবহন করতে সক্ষম। ঈদ উপলক্ষে অতিরিক্ত ব্যবস্থা হিসেবে আরও প্রায় ২৫ শতাংশ যাত্রী পরিবহনের সুযোগ তৈরি করা হয়েছে। এ লক্ষ্যে নতুন করে ৫১টি কোচ সংযোজন করা হয়েছে।'
ডেঙ্গু মোকাবিলায় সরকার সব ধরণের প্রস্তুতি গ্রহণ করেছে: স্বাস্থ্যমন্ত্রী
সাখাওয়াত হোসেন বলেন, চিকিৎসা পরিকল্পনাসহ বিস্তারিত প্রশিক্ষণ দিবে সোসাইটি অব মেডিসিন। ইউনিসেফসহ বিভিন্ন সংস্থাও সহায়তা করছে। কাল থেকেই কাজ শুরু হচ্ছে। সারাদেশে ঢাকার বাইরে ৭টি বিভাগে এবং জেলাগুলোতে চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দেওয়া হবে। রিএজেন্ট, টেস্টিং কীটস এবং ফ্লুইড স্যালাইনসহ বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ কিছু সংগ্রহে আছে। চাহিদা অনুযায়ী আমরা পর্যাপ্ত পরিমাণে সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছি।
সকল ক্যাটাগরিতে অপরাধ কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গত বছরের একই সময়ের তুলনায় দেশে অপরাধের হার কমেছে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার সচিবালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মাসভিত্তিক অপরাধের পরিসংখ্যান নিয়মিত প্রস্তুত করা হয়। এসব পরিসংখ্যানে ডাকাতি, হত্যা, অপহরণসহ বিভিন্ন ধরনের অপরাধের তথ্য অন্তর্ভুক্ত থাকে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দায়িত্ব গ্রহণের পর সরকারের তিন মাসের কার্যক্রমের তথ্য গত বছরের একই সময়ের সঙ্গে তুলনা করা হয়েছে। তাঁর কাছে আসা পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় বর্তমান সময়ে অপরাধ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং প্রায় সব ধরনের অপরাধের ঘটনাই কমেছে।
রাশিয়ায় ৩০ যুবক পাঠিয়ে প্রতারণা: ৩ এজেন্সির লাইসেন্স বাতিল
উচ্চ বেতন এবং বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে ৩০ বাংলাদেশি যুবককে রাশিয়ায় পাঠানোর অভিযোগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশে ৩টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ও জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। রিক্রুটিং এজেন্সিগুলো হলো- আর এস ইন্টারন্যাশনাল (আরএল-১৪২৮) এবং জাবাল-ই-নূর (আরএল-২৫০৫) এবং টিএস ওভারসিস লিমিটেড (আরএল-১৭৫৫)।
১ জুলাই থেকেই পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী
নতুন বেতন কাঠামো পুরোপুরি বাস্তবায়নে সরকারের অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হবে বলে হিসাব করা হয়েছে। বিপুল এই আর্থিক চাপ এবং সম্ভাব্য মূল্যস্ফীতির ঝুঁকি মোকাবিলায় সরকার তিন ধাপে পে-স্কেল কার্যকর করার পরিকল্পনা নিয়েছে। প্রথম ধাপে বর্ধিত মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর করা হবে। এ জন্য আসন্ন বাজেটে ৩০ হাজার কোটি টাকার বেশি অতিরিক্ত বরাদ্দ রাখার প্রস্তুতি নেওয়া হয়েছে।
টিকার অভাবে শিশু মৃত্যু: ড. ইউনূসের বিরুদ্ধে শেখ মজিবুরের মামলার আবেদন খারিজ
হাম ও রুবেলার টিকা সময়মতো আমদানি না করার অভিযোগে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত মামলাটি গ্রহণের মতো পর্যাপ্ত উপাদান না পাওয়ায় আবেদনটি খারিজের আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী আশুতোষ।
দুবাইয়ে যেভাবে গ্রেফতার হলেন সাবেক আইজিপি বেনজীর
দুর্নীতি ও অর্থপাচারসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হয়েছেন। রোববার জাতীয় সংসদে বিষয়টি নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে বেনজীরকে কীভাবে গ্রেপ্তার করা হয়, বর্তমানে তিনি কোথায় আছেন এবং তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে বিস্তারিত তুলে ধরেন।
পল্লবীতে শিশু রামিসা হত্যা: সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল
তদন্ত কর্মকর্তা এসআই অহিদুজ্জামান বলেন, 'আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। মূল অভিযুক্ত সোহেল রানার বিরুদ্ধে শিশুটিকে ধর্ষণের পর হত্যার অভিযোগ এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে স্বামীকে এই নৃশংস অপরাধে ও লাশ গুম করতে সহায়তার অভিযোগ পুঙ্খানুপুঙ্খভাবে প্রমাণিত হয়েছে।'
প্রবীণ ও প্রতিবন্ধীদের ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড়, আগামীকাল থেকে কার্যকর
তদন্ত কর্মকর্তা এসআই অহিদুজ্জামান বলেন, 'আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। মূল অভিযুক্ত সোহেল রানার বিরুদ্ধে শিশুটিকে ধর্ষণের পর হত্যার অভিযোগ এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে স্বামীকে এই নৃশংস অপরাধে ও লাশ গুম করতে সহায়তার অভিযোগ পুঙ্খানুপুঙ্খভাবে প্রমাণিত হয়েছে।'
শিশু রামিসার ধর্ষণ ও হত্যা: সোহেল ও স্বপ্নার বিচার শুরু ১ জুন
সোহেল আদালতকে জানান, ১৯ মে সকালে রামিসা ঘর থেকে বের হলে তার স্ত্রী স্বপ্না তাকে ঘরে ডেকে নেন। এরপর সোহেল শিশুটিকে বাথরুমে নিয়ে ধর্ষণ করেন। ধর্ষণের শিকার হয়ে রামিসা জ্ঞান হারিয়ে ফেলে। ঠিক ওই মুহূর্তেই রামিসার মা বাইরে থেকে দরজায় কড়া নাড়তে শুরু করেন। ধরা পড়ে যাওয়ার ভয়ে সোহেল তাৎক্ষণিক রামিসাকে গলা কেটে হত্যা করেন।
হটস্পট ৩০ উপজেলায় কমেছে হাম সংক্রমণ
ভ্যাকসিন কার্যকারিতা দেখাতে সাধারণত ২ থেকে ৩ সপ্তাহ সময় লাগে। বিশ্লেষণে দেখা গেছে, হটস্পট হিসাবে চিহ্নিত ৩০ উপজেলায় ৫ এপ্রিল থেকে টিকাদান কার্যক্রম চালুর পর বর্তমানে নতুন আক্রান্তের সংখ্যা প্রায় নেই বললেই চলে। বিশেষ করে ১৭ এপ্রিলের পর থেকে ওইসব এলাকায় রোগীর সংখ্যা দৃশ্যমানভাবে কমতে শুরু করেছে। এই ফলাফল টিকাদানের কার্যকারিতার স্পষ্ট প্রমাণ। একই প্রবণতা ৫টি সিটি করপোরেশন এলাকায়ও দেখা যাচ্ছে।'