জাতীয়
ঢাকায় ভূমিকম্প অনুভূত
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৬। এর উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলের মির্জাপুর এলাকা থেকে প্রায় ২৯ কিলোমিটার উত্তর-পূর্বে। সংস্থাটির তথ্যমতে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ময়মনসিংহ শহর থেকে প্রায় ৪৭ কিলোমিটার দক্ষিণে এবং টাঙ্গাইলের সখিপুর থেকে প্রায় ২২ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। ভৌগোলিক অবস্থান নির্ধারণ করা হয়েছে ২৪ দশমিক ৩৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯০ দশমিক ৩৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়।
নাসিরুদ্দিনের গালি শুনে আমরা অভ্যস্ত: সিইসি
সিইসি বলেন, 'উনি প্রায়ই আমাদের সঙ্গে দেখা করতেন। কিন্তু দেখা করে দরজার বাইরে গিয়েই আমাদের গালি দিতেন। তাই এ ধরনের বক্তব্য আমাদের জন্য নতুন নয়।' তিনি আরও বলেন, 'অনেকের কাছে নাসিরুদ্দিন পাটোয়ারীর বক্তব্য নতুন মনে হতে পারে, তবে এতে তিনি সামান্যতমও মনঃক্ষুণ্ণ নন।' সিইসি বলেন, 'শুধু প্রশংসা করলে সঠিক মূল্যায়ন হয় না। উনি তাঁর নিজস্ব দৃষ্টিভঙ্গি ও বিশ্বাস থেকে কথাগুলো বলেছেন। এটিই গণতন্ত্রের সৌন্দর্য—মানুষ তার মত প্রকাশের সুযোগ পাবে।'
গ্রাহক ও পাইকারি পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম
বাংলাদেশে বিদ্যুতের মূল্য আবারও সমন্বয় করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এক সংবাদ সম্মেলনে গ্রাহক ও পাইকারি পর্যায়ে নতুন বিদ্যুৎ মূল্যহার ঘোষণা করেছে। নতুন নির্ধারিত দরের ফলে গ্রাহক পর্যায়ে গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ এবং পাইকারি পর্যায়ে গড়ে ১৯ দশমিক ৮৫ শতাংশ মূল্য বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে সঞ্চালন চার্জও ২৩ দশমিক ৯৬ শতাংশ বাড়ানো হয়েছে। গ্রাহক পর্যায়ে সর্বনিম্ন লাইফলাইন গ্রাহকদের ক্ষেত্রে ১৫ শতাংশ এবং সর্বোচ্চ ১৯ দশমিক ৯৪ শতাংশ পর্যন্ত দাম বৃদ্ধির তথ্য জানানো হয়েছে।
৬ বিষয়ে অনার্স বাতিলের কোনো আলোচনাই হয়নি: শিক্ষামন্ত্রী
বাংলা, ইতিহাস, দর্শনসহ ছয় বিষয়ে স্নাতক (অনার্স) বাতিলের কোনো আলোচনার খবর ভিত্তিহীন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার জানামতে, এ রকম কোনো আলোচনা হয়নি। আর বাংলা মাতৃভাষা, এটা কি বাদ দেওয়া যেতে পারে? এমন কোনো আলোচনা হয়নি, আমার জ্ঞাতসারে।” শিক্ষামন্ত্রী আরও বলেন, কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু বাংলা, দর্শন, ইতিহাসসহ অন্যান্য বিষয় বাদ পড়বে—এমন কোনো আলোচনা হয়নি এবং সরকার কোথাও এ বিষয়ে আলোচনা করেনি।
র্যাব পরিচালনায় আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী
তিনি আরও বলেন, 'অতীতে কয়েকজন কর্মকর্তার কর্মকাণ্ডের কারণে প্রতিষ্ঠান হিসেবে র্যাবের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো ব্যক্তির দায় পুরো প্রতিষ্ঠানের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়। বিভিন্ন রাজনৈতিক শাসনামলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের কারণেও এসব প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হয়েছে।' সালাহউদ্দিন আহমদ বলেন, 'আমরা আশা করছি, আগামী দিনে র্যাব মানবাধিকার সমুন্নত রেখে তাদের সব কার্যক্রম পরিচালনা করবে।'
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে খলিলুর রহমান থাকবেন কি না, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: শামা ওবায়েদ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, তিনি আগেই জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এই দায়িত্বটি নিষ্ঠার সঙ্গে পালন করতে হলে সেখানে সময় দিতে হবে। তবে এর মানে এই নয় যে তিনি পররাষ্ট্রমন্ত্রী থাকতে পারবেন না। এটি প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর নিজস্ব সিদ্ধান্তের বিষয় বলে তিনি মন্তব্য করেন। গত মঙ্গলবার নিউইয়র্কে অনুষ্ঠিত ভোটে ১৯০টি ভোটের মধ্যে ৯৯ ভোট পেয়ে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেজ কাকাউরিসকে পরাজিত করে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন খলিলুর রহমান। প্রায় ৪০ বছর পর বাংলাদেশ আবারও এই পদে নির্বাচিত হলো।
খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প এক যুগেও অধরা, প্রধানমন্ত্রীর তদন্ত নির্দেশ
২০১৩ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পাওয়া ‘খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন’ প্রকল্প এক যুগ পার হলেও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি। এ অবস্থায় প্রকল্পটির দীর্ঘসূত্রতা ও অনিয়মের কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে বিলম্ব ও অনিয়মের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
জঙ্গল সলিমপুরে র্যাবের ওপর সন্ত্রাসী হামলার জবাব দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'দীর্ঘ ১৭ বছর দেশে কার্যকর আইনের শাসন না থাকায় জঙ্গল সলিমপুর এলাকায় রাষ্ট্রের ভেতরে আরেকটি রাষ্ট্র গড়ে উঠেছিল। বর্তমান সরকার সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে।' তিনি আরও বলেন, 'সীমান্ত পরিস্থিতি নিয়ে সরকার সতর্ক রয়েছে। তিনি জানান, সীমান্তে যেসব ঘটনা ঘটছে, সেগুলোকে স্বাভাবিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে এবং বিজিবিকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।'
ফের সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে ওই দুই ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যান। পরে কলকাতার হাওড়া হয়ে ভারতের তামিলনাড়ু রাজ্যে রাজমিস্ত্রি হিসেবে কাজ করছিলেন। মঙ্গলবার তারা অবৈধভাবে দেশে ফেরার জন্য কালিন্দী নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশকালে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুজনই গুলিবিদ্ধ হন।
ঈদুল আজহা ঘিরে নাশকতার সুনির্দিষ্ট হুমকি নেই: র্যাব ডিজি
বাহিনীর সব ব্যাটালিয়ন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট প্যাট্রলিং পরিচালনা করছে। দেশের প্রধান প্রধান ঈদের জামাতকে ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে রাজধানীসহ বিভিন্ন এলাকায় চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।'
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ বছরের সেপ্টেম্বরে এই অধিবেশন শুরু হবে। গতকাল নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন সম্পন্ন হওয়ার পর, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন এই অভিনন্দন জানান।