জাতীয়

জাতিসংঘে বিজয়ের পর দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

জাতিসংঘে বিজয়ের পর দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার সকালে একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছান তিনি। পরে সকাল ৯টা ১৪ মিনিটে বিমানবন্দর ত্যাগ করেন। বিমানবন্দর থেকে সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে তার। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে তার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

২৫ জুলাই, ২০২৬
পে-স্কেলে পরিবর্তন হচ্ছে মূল বেতন, সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডে কত?

পে-স্কেলে পরিবর্তন হচ্ছে মূল বেতন, সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডে কত?

উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি জুন মাসের মধ্যেই নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ করা হতে পারে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ জন্য আসন্ন বাজেটে প্রায় ৩৫ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখার প্রস্তাব রয়েছে।

২৫ জুলাই, ২০২৬
বিএসএফের ১০টি পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি

বিএসএফের ১০টি পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি

মহেশপুর সীমান্ত এলাকায় বিএসএফের একটি প্রিজন ভ্যানে করে ৩০ থেকে ৩৫ জন ব্যক্তিকে সীমান্ত গেট খুলে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয় বলেও দাবি করেছে বিজিবি। তবে বিজিবি সদস্য ও স্থানীয় জনগণের প্রতিরোধের মুখে বিএসএফ ওই ব্যক্তিদের অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হয়। যশোরের গোগা ও রুদ্রপুর সীমান্তে কয়েকজন নারী-পুরুষকে পুশইনের উদ্দেশ্যে সীমান্তের কাছে অবস্থান করতে দেখা যায়। বিজিবির সক্রিয় তৎপরতার কারণে তাদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। একইভাবে জয়পুরহাটের কয়া ও বাসুদেবপুর সীমান্তের বিপরীতে প্রায় ১০ জন ব্যক্তিকে জড়ো করে পুশইনের প্রস্তুতি নেওয়ার তথ্য পাওয়ার পর বিজিবি সতর্ক অবস্থান গ্রহণ করে।

২৫ জুলাই, ২০২৬
ঈদযাত্রায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ জন, আহত ৮৩৭

ঈদযাত্রায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ জন, আহত ৮৩৭

ঈদুল আজহাকে ঘিরে যাতায়াত তুলনামূলক স্বস্তিদায়ক হলেও সড়কে প্রাণহানির সংখ্যা উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। ঈদের আগে ও পরে ১৩ দিনে সারা দেশে ২৯২টি সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত এবং ৮৩৭ জন আহত হয়েছেন। এ সময়ে প্রতিদিন গড়ে প্রায় ২২ জনের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়। বৃহস্পতিবার রোড সেফটি ফাউন্ডেশন প্রকাশিত ঈদযাত্রা পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ২১ মে থেকে ২ জুন পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও সংগঠনের নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়।

২৫ জুলাই, ২০২৬
বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে : প্রধানমন্ত্রী

বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার দেশের সুষম উন্নয়নে বিশ্বাস করে। তাই সরকারি দলের সংসদ সদস্যদের মতো বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকাতেও সমানভাবে উন্নয়ন কাজ করা হবে। একইসঙ্গে গঠনমূলক সমালোচনা থাকলে সরকার তা গ্রহণ করবে বলেও জানান তিনি। বুধবার (১০.০৬.২৬) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের চতুর্থ দিনে সম্পূরক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

২৫ জুলাই, ২০২৬
সকালে পদোন্নতি, রাতেই বাতিল; পরদিন সাময়িক বরখাস্ত বিমান কর্মকর্তা

সকালে পদোন্নতি, রাতেই বাতিল; পরদিন সাময়িক বরখাস্ত বিমান কর্মকর্তা

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, বরখাস্তকালীন সময়ে মোহাম্মদ মিজানুর রশীদ বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন এবং তাকে নির্ধারিত ঠিকানায় অবস্থান করতে হবে। চিঠিতে তার পরিচয় উল্লেখ করা হয়েছে পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে। একই সঙ্গে আদেশের অনুলিপি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
আনসার-ভিডিপি সদস্যদের হাত ধরে প্রতিটি গ্রাম আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে: প্রধানমন্ত্রী

আনসার-ভিডিপি সদস্যদের হাত ধরে প্রতিটি গ্রাম আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, 'দেশের যেকোনো সংকট ও প্রয়োজনের মুহূর্তে আনসার ও ভিডিপি সদস্যরা দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বাহিনীর সদস্যরা প্রশংসনীয় ভূমিকা রেখেছেন।' তিনি আরও বলেন, 'দীর্ঘ দেড় দশকের বেশি সময়ের ফ্যাসিবাদী শাসনের পর বাংলাদেশ এখন গণতান্ত্রিক অভিযাত্রায় এগিয়ে যাচ্ছে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বর্তমান সরকার কাজ করছে। এ যাত্রায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি গুরুত্বপূর্ণ শক্তি।'

২৫ জুলাই, ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ অনুযায়ী বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সংশ্লিষ্ট সদস্যদের পরবর্তী উপযুক্ত পদে পদায়নের জন্য পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে। এতে বিলুপ্ত সুপ্রিম কোর্ট সচিবালয়ের বিভিন্ন পদে কর্মরত কর্মকর্তাদের নাম, আগের পদ এবং নতুন সংযুক্তির তথ্য উল্লেখ করা হয়েছে। যদিও প্রজ্ঞাপনটি ১৯ মে জারি করা হয়েছে, তবে এর কার্যকারিতা ভূতাপেক্ষভাবে ১০ এপ্রিল থেকে কার্যকর দেখানো হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
মন্ত্রণালয় থেকে এবার চুরি হলো ল্যাপটপ

মন্ত্রণালয় থেকে এবার চুরি হলো ল্যাপটপ

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরির চাঞ্চল্যকর ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব ইমামুল হাফিজ নাদিমের ব্যবহৃত ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ জুন) দুপুরে রাজধানীর ইস্কাটনস্থ প্রবাসী কল্যাণ ভবনের ১৬ তলায় এই চুরির ঘটনা ঘটে।

২৫ জুলাই, ২০২৬
শুক্রবার ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার

শুক্রবার ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার

গেল ৫ জুন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে লেটার্স অব ক্রিডেনশিয়ালস (পত্রাধিকার) গ্রহণ করেন দীনেশ ত্রিবেদী। এর মাধ্যমে তিনি বাংলাদেশে ভারতের হাই কমিশনার হিসেবে । এপ্রিল মাসে পূর্ণাঙ্গ দায়িত্ব পালনের আইনি ও কূটনৈতিক অনুমোদন লাভ করেন তার পর থেকেই তিনি প্রস্তুতি নিচ্ছিলেন এবং এখন ঢাকায় এসে বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে ক্রিডেনশিয়ালস উপস্থাপন করে আনুষ্ঠানিকভাবে মিশন শুরু করবেন।

২৫ জুলাই, ২০২৬
সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জেলায় ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জেলায় ঈদ উদযাপন

দেশের বিভিন্ন এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ (২৭ মে, বুধবার) আগাম পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন একাংশ মুসল্লি। রাজধানীর ঢাকাসহ ঢাকা, সাতক্ষীরা, বগুড়া, পটুয়াখালী, দিনাজপুর, চাঁদপুর ও মৌলভীবাজার–এর কয়েকটি স্থানে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত হয়। রাজধানীর পান্থপথ এলাকায় একটি কনভেনশন সেন্টারে কয়েকশ মুসল্লি ঈদের জামাতে অংশ নেন। পটুয়াখালীর কিছু গ্রামে কয়েক হাজার মানুষ আগাম ঈদ পালন করেছেন, যেখানে স্থানীয় দরবার ও ধর্মীয় অনুসারীরা জামাতে অংশ নেন।

২৫ জুলাই, ২০২৬
কাউন্টারের নয়, মাঝপথের যাত্রীদের বাড়তি ভাড়া নেয়া হচ্ছে: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

কাউন্টারের নয়, মাঝপথের যাত্রীদের বাড়তি ভাড়া নেয়া হচ্ছে: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

কাউন্টারে বাড়তি ভাড়া আদায় করা হয় না বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তবে তিনি স্বীকার করেন, মাঝপথ থেকে যাত্রী ওঠানোর সময় অনেক ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনা ঘটে। তার মতে, যাত্রীরা প্রয়োজনের তাগিদে যেকোনো মূল্যে গন্তব্যে পৌঁছাতে চান। বুধবার (২৭ মে) সকালে রাজধানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর কন্ট্রোল রুম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আইনশৃঙ্খলা নিয়ে সরকারের বক্তব্যে বাস্তবতার মিল নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতায় ফেরাকে সমর্থন শি জিনপিংয়ের সদ্য. মার্কিন রণতরি আব্রাহাম লিংকনে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার যুক্তরাষ্ট্রের সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আইনশৃঙ্খলা নিয়ে সরকারের বক্তব্যে বাস্তবতার মিল নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতায় ফেরাকে সমর্থন শি জিনপিংয়ের সদ্য. মার্কিন রণতরি আব্রাহাম লিংকনে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার যুক্তরাষ্ট্রের সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম