নাসিরুদ্দিনের গালি শুনে আমরা অভ্যস্ত: সিইসি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীর সমালোচনাকে স্বাভাবিকভাবে নিয়েছেন জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নাসিরুদ্দিনের এ ধরনের বক্তব্য নতুন কিছু নয়। এসব শুনতে শুনতে নির্বাচন কমিশন অভ্যস্ত।

সোমবার (১৮ মে) রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আরএফইডির নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিইসি বলেন, 'উনি প্রায়ই আমাদের সঙ্গে দেখা করতেন। কিন্তু দেখা করে দরজার বাইরে গিয়েই আমাদের গালি দিতেন। তাই এ ধরনের বক্তব্য আমাদের জন্য নতুন নয়।'

তিনি আরও বলেন, 'অনেকের কাছে নাসিরুদ্দিন পাটোয়ারীর বক্তব্য নতুন মনে হতে পারে, তবে এতে তিনি সামান্যতমও মনঃক্ষুণ্ণ নন।'

সিইসি বলেন, 'শুধু প্রশংসা করলে সঠিক মূল্যায়ন হয় না। উনি তাঁর নিজস্ব দৃষ্টিভঙ্গি ও বিশ্বাস থেকে কথাগুলো বলেছেন। এটিই গণতন্ত্রের সৌন্দর্য—মানুষ তার মত প্রকাশের সুযোগ পাবে।'

অতীত রাজনৈতিক সংস্কৃতির সমালোচনা করে তিনি বলেন, 'একপক্ষীয় প্রশংসা করতে করতেই দেশে ভারসাম্য নষ্ট হয়েছে। সবাই শুধু এক পক্ষের প্রশংসা করেছে, আর সেই একপেশে সংস্কৃতির ফল হিসেবেই দেশকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।'

তিনি আরও বলেন, 'মুদ্রার যেমন দুইটি পিঠ থাকে, তেমনি সমালোচনা ও ভিন্নমতও গণতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা! সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা!