হরমুজে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে ইরানের নির্দেশনা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে ইরান সরকার।

মধ্যপ্রাচ্যের উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই এই সিদ্ধান্ত আসে তুরস্কের আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামের পার্শ্ববৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহর মধ্যে বৈঠকের পর।

সোমবার (২০ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানায়, বৈঠকে হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচল সহজ ও নিরাপদ করার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রীর কাছে ব্যক্তিগত মধ্যস্থতা ও সহযোগিতা কামনা করেন। তিনি উল্লেখ করেন, অতীতে হরমুজ প্রণালি পারাপারের অনুমতিপ্রাপ্ত ছয় দেশের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করায় বাংলাদেশ সরকার ও জনগণ ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশের অনুরোধের পর তাৎক্ষণিকভাবে বিষয়টি যাচাই করে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেন। পরে তিনি বাংলাদেশি পররাষ্ট্রমন্ত্রীকে নিশ্চিত করেন, বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতেও বাংলাদেশি পতাকাবাহী জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৈঠকে দুই দেশের মধ্যে উপসাগরীয় অঞ্চলের সাম্প্রতিক অস্থিতিশীলতা, আঞ্চলিক নিরাপত্তা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বাংলাদেশের শান্তি ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির অবস্থান পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন করা উচিত এবং বিরোধ নিষ্পত্তিতে সংলাপ ও কূটনীতিকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এই অবস্থানের প্রশংসা করেন এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি উপযুক্ত সময়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর তেহরান সফরের আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিতে বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার পর আন্তর্জাতিক শিপিং রুটটি নিয়ে উদ্বেগ বাড়ে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের এই পদক্ষেপকে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা