পুলিশের ইউনিফর্মে পরিবর্তন: পুরোনো শার্ট বহাল, প্যান্টে ফিরছে খাকি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
পুলিশের বর্তমান ইউনিফর্ম পরিবর্তন করে আগের আদলে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পুলিশের শার্টের ক্ষেত্রে আগের নকশাই বহাল থাকবে, তবে প্যান্টে আবারও খাকি রং ব্যবহার করা হবে।

সোমবার (৪ মে) সচিবালয়ে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, 'বর্তমান পুলিশ ইউনিফর্ম নিয়ে বাহিনীর ভেতরে ও বাইরে তেমন সন্তুষ্টি নেই। এটি ব্যাপকভাবে গ্রহণযোগ্যও হয়নি। তাই পুলিশ বাহিনীর প্রস্তাবের ভিত্তিতে বিষয়টি পর্যালোচনা করা হয়েছে।'

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, 'আমরা ঐতিহ্যবাহী পোশাকের দিকেও নজর দিয়েছি। সে অনুযায়ী আগের শার্ট ডিজাইনই বহাল রাখা হয়েছে। তবে প্যান্টে খাকি রং নির্ধারণ করা হয়েছে। সবকিছু মিলিয়ে একটি গ্রহণযোগ্য ইউনিফর্ম নির্ধারণ করা হয়েছে।'

তিনি বলেন, 'নতুন ইউনিফর্ম বাস্তবায়নে কিছুটা সময় লাগবে। কারণ কাপড় উৎপাদন, সরবরাহ ও প্রস্তুতিসহ বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক গেজেট প্রকাশ না হলেও সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।'

এছাড়া সম্প্রতি ১৬ জন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'এটি প্রশাসনিক রুটিন কাজের অংশ। নিয়োগ, বদলি, পদোন্নতি ও শৃঙ্খলাবিষয়ক সিদ্ধান্ত নিয়মিত প্রক্রিয়ার মধ্যেই হয়ে থাকে।'

৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর অনেক আসামির জামিন পাওয়ার বিষয়ে তিনি বলেন, 'জামিন দেওয়া বা না দেওয়া সম্পূর্ণ আদালতের এখতিয়ার। তবে জামিন পেলেও কেউ আইনের দায় থেকে মুক্তি পাবে না।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা