বৃহস্পতিবার সংসদে ৩১টি বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১২তম দিনে মোট ৩১টি বিল পাস হয়েছে। এর মধ্যে আটটি বিলে বিরোধী দলের আপত্তি ছিল। আপত্তি উপেক্ষা করে বিলগুলো পাস করায় মাগরিবের নামাজের বিরতির আগে বিরোধী দল ওয়াকআউট করে। পরে মাগরিবের বিরতির পর আবার অধিবেশনে যোগ দেয় তারা।

বৃহস্পতিবার সংসদে পাস হওয়া বিলগুলোর মধ্যে রয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর উত্থাপিত জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) বিল, বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন (সংশোধন) বিল এবং শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট (সংশোধন) বিল। জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীর উত্থাপিত বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) বিল ও বাংলাদেশ গ্যাস (সংশোধন) বিলও পাস হয়েছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর উত্থাপিত পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) বিল, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফিন্যান্স করপোরেশন (সংরক্ষণ) বিল এবং নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস (সংরক্ষণ) বিল পাস হয়। এছাড়া প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর পক্ষে প্রতিমন্ত্রী নুরুল হকের উত্থাপিত বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) বিল এবং বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল পাস হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) বিল উত্থাপন করেন। একই সঙ্গে জেলা পরিষদ (সংশোধন) বিল, স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন বিল, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন বিল এবং স্থানীয় সরকার (উপজেলা পরিষদ) সংশোধন বিল পাস হয়। আইনমন্ত্রী আসাদুজ্জামানের উত্থাপিত আইনগত সহায়তা প্রদান (সংশোধন) বিল, জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল, সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) বিল এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ (রহিতকরণ) বিলও অনুমোদন পায়।

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর উত্থাপিত ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা বিল, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের উত্থাপিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) বিল এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উত্থাপিত বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) বিল পাস হয়। একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার (সংশোধন) বিল, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট (সংশোধন) বিল এবং ব্যক্তিগত সুরক্ষা বিল অনুমোদন পায়। স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেনের উত্থাপিত মানবদেহে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন বিলও পাস হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উত্থাপিত বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন (সংশোধন) বিল এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উত্থাপিত মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন বিল সংসদে পাস হয়। এছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর উত্থাপিত বন ও বৃক্ষ সংরক্ষণ বিল, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর উত্থাপিত বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি কর্তৃপক্ষ বিল এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বিলও পাস হয়েছে।

পাস হওয়া বিলগুলোর মধ্যে চারটি নাম পরিবর্তন সংক্রান্ত বলে জানা গেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার