স্কুল কমিটির সভাপতি হতে স্নাতক বাধ্যতামূলক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতির জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান নির্ধারণ করে পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত পরিপত্র প্রকাশ করা হয়।

পরিপত্রে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতির সাধারণ শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস বা সমমান হতে হবে। তবে বিশেষ ক্ষেত্রে শিক্ষা প্রসার ও উন্নয়নে উল্লেখযোগ্য অবদান বা অন্য কোনো বিশেষ যোগ্যতা বিবেচনায় মন্ত্রণালয় প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবে।

সভাপতি মনোনয়নের ক্ষেত্রে নির্দেশনায় বলা হয়েছে, মহানগর এলাকায় বিভাগীয় কমিশনার এবং অন্যান্য ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রস্তাব পাঠানো হবে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান তিনজন সম্ভাব্য প্রার্থীর নাম ও জীবনবৃত্তান্ত শিক্ষা বোর্ডে পাঠাবেন। প্রস্তাবিত ব্যক্তিদের মধ্য থেকে একজনকে সভাপতি হিসেবে মনোনীত করবে শিক্ষা বোর্ড।

প্রস্তাবিত প্রার্থীদের মধ্যে সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মকর্তা, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তি, সমাজসেবক, শিক্ষায় আগ্রহী খ্যাতিমান ব্যক্তি বা প্রতিষ্ঠাতা অন্তর্ভুক্ত থাকতে পারেন।

পরিপত্রে আরও উল্লেখ করা হয়, গত ১০ মার্চ অনুষ্ঠিত এক মতবিনিময় সভার সিদ্ধান্ত অনুযায়ী এই নির্দেশনা দেওয়া হয়েছে। সভায় নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি ও অ্যাডহক কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা–২০২৪ (৩১ আগস্ট ২০২৫ সংশোধনী) অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

উল্লেখ্য, ২০২৪ সালে অন্তর্বর্তী সরকার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির জন্য স্নাতক যোগ্যতা নির্ধারণ করেছিল। তবে সম্প্রতি এ যোগ্যতা শিথিলের আলোচনা ওঠায় সমালোচনার মুখে পড়ে শিক্ষা মন্ত্রণালয়। পরবর্তীতে নতুন পরিপত্রের মাধ্যমে আগের অবস্থানই বহাল রাখা হলো।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. জামায়াতের নিয়োগে স্বচ্ছতা নেই, শিবির করাই একমাত্র যোগ্যতা: ছাত্রদল সভাপতি সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. জামায়াতের নিয়োগে স্বচ্ছতা নেই, শিবির করাই একমাত্র যোগ্যতা: ছাত্রদল সভাপতি