জাতীয়

অবৈধ অস্ত্র উদ্ধার-সন্ত্রাসীদের গ্রেফতারে দেশব্যাপী শুরু হচ্ছে যৌথবাহিনীর অভিযান: ইসি মো. সানাউল্লাহ

অবৈধ অস্ত্র উদ্ধার-সন্ত্রাসীদের গ্রেফতারে দেশব্যাপী শুরু হচ্ছে যৌথবাহিনীর অভিযান: ইসি মো. সানাউল্লাহ

নির্বাচনকে সামনে রেখে সারা দেশে যৌথবাহিনীর অভিযান শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। রোববার কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজিত এক সভায় তিনি এ কথা জানান। সভায় তিনি আশা প্রকাশ করেন, রোববারের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট পরিপত্র জারি হবে। সেই পরিপত্রের গুরুত্বপূর্ণ দিকগুলো সভায় উপস্থিতদের সামনে তুলে ধরেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
জুলাইযোদ্ধা সুরভীর বিরুদ্ধে মামলা: তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ আদালতের

জুলাইযোদ্ধা সুরভীর বিরুদ্ধে মামলা: তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ আদালতের

চাঁদাবাজিসহ একাধিক অভিযোগে জুলাইযোদ্ধা সুরভীর বয়স নিয়ে বিভ্রান্তি সৃষ্টি, তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো এবং রিমান্ড আবেদন করার ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা ওমর ফারুকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৈয়দ ফজলুল মাহদী এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন। তিনি জানান, বৃহস্পতিবার বিকালে গাজীপুরের আদালত থেকে পুলিশ সুপার বরাবর এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
গণভোট নিয়ে সরকারের ‘হ্যাঁ’ ভোটের প্রচারে বাধা দেখছে না ইসি

গণভোট নিয়ে সরকারের ‘হ্যাঁ’ ভোটের প্রচারে বাধা দেখছে না ইসি

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালানোর যে সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নিয়েছে, তাতে কোনো বাধা দেখছে না নির্বাচন কমিশন (ইসি)। তবে সাংবিধানিক সংস্থাটি স্পষ্ট করে জানিয়েছে, রিটার্নিং কর্মকর্তারা ‘হ্যাঁ’ বা ‘না’—কোনো পক্ষের হয়েই প্রচারে অংশ নিতে পারবেন না।

২৫ জুলাই, ২০২৬
মনোনয়ন জমার সময় আর বাড়ছে না: ইসি সচিব

মনোনয়ন জমার সময় আর বাড়ছে না: ইসি সচিব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র জমাদানের শেষ দিন পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থীরা ৪৭টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

২৫ জুলাই, ২০২৬
পাবনার ২ আসনের ভোট স্থগিতের সংবাদ সঠিক নয়: নির্বাচন কমিশন

পাবনার ২ আসনের ভোট স্থগিতের সংবাদ সঠিক নয়: নির্বাচন কমিশন

পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনের ভোট স্থগিত করা হয়েছে—এমন খবর সঠিক নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (৯ জানুয়ারি) তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস নোটে কমিশন এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে। প্রেস নোটে বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয় এবং ইতোমধ্যে প্রকাশিত এমন প্রতিবেদন প্রত্যাহারের অনুরোধ করা হয়।

২৫ জুলাই, ২০২৬
মুসাব্বির হত্যার ঘটনায় প্রধান শ্যুটারসহ গ্রেফতার ৩

মুসাব্বির হত্যার ঘটনায় প্রধান শ্যুটারসহ গ্রেফতার ৩

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দল, ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুুসাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান শ্যুটারসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি)। শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে মানিকগঞ্জ এবং গাজীপুরে একাধিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিবির একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, অভিযুক্ত শ্যুটার জিনাত এবং সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লালসহ তিনজনকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গ্রেফতারকৃত তৃতীয় ব্যক্তি এই দুজনের সহযোগী।

২৫ জুলাই, ২০২৬
আ. লীগের সন্ত্রাসীদের জামিনের দায় বিচারপতিদের: আইন উপদেষ্টা

আ. লীগের সন্ত্রাসীদের জামিনের দায় বিচারপতিদের: আইন উপদেষ্টা

আওয়ামী লীগের কিছু সন্ত্রাসীর জামিন হওয়ার দায় বিচারপতিদের বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে রাজনৈতিক দল, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে আয়োজিত এক সংলাপে এসব কথা বলেন তিনি। আইন উপদেষ্টা বলেন, 'এ ক্ষেত্রে প্রধান বিচারপতির দায়িত্ব ছিল সংশ্লিষ্ট বিচারপতিদের অপসারণ করা। অতীতে আওয়ামী লীগ আমলে প্রধান বিচারপতিদের ভূমিকা নিয়ে সমালোচনা করা হয়েছে, অথচ এখন সেই প্রশ্ন তোলা হচ্ছে না।'

২৫ জুলাই, ২০২৬
মার্কিন ভিসা বন্ডের প্রেক্ষাপটে ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করার আহ্বান বাংলাদেশের

মার্কিন ভিসা বন্ডের প্রেক্ষাপটে ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করার আহ্বান বাংলাদেশের

সম্প্রতি আরোপিত মার্কিন ‘ভিসা বন্ড’ ব্যবস্থার প্রেক্ষিতে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য যুক্তরাষ্ট্রে যাতায়াত সহজ করার অনুরোধ জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। ওয়াশিংটন ডিসিতে শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের সঙ্গে এক বৈঠকে এ অনুরোধ জানান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সম্ভব হলে বি-১ (স্বল্পমেয়াদী ব্যবসা) ভিসার ক্ষেত্রে বাংলাদেশি ব্যবসায়ীদের এই ‘ভিসা বন্ড’ থেকে অব্যাহতি দিতে বিশেষ অনুরোধ করেন ড. খলিলুর রহমান।

২৫ জুলাই, ২০২৬
ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ২ হাজার ৫৮২ জন

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ২ হাজার ৫৮২ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ২ হাজার ৫৮২ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন মোট ৩ হাজার ৪০৭ জন। মনোনয়নপত্র দাখিলের শেষদিন এসব তথ্য জানান নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন।

২৫ জুলাই, ২০২৬
স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ

স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ

স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা ও দেশের অন্যতম শীর্ষ শিল্পপতি স্যামসন এইচ চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী। ২০১২ সালের ৫ জানুয়ারি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এ উপলক্ষে পাবনাসহ বিভিন্ন স্থানে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সোমবার (৫ জানুয়ারি) সকালে পরিবারের উদ্যোগে পাবনার এস্ট্রাস খামারবাড়িতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় পাবনা প্রেস ক্লাবে স্মরণসভা আয়োজন করা হয়েছে। পাশাপাশি পাবনা প্রেস ক্লাব, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরিসহ জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথকভাবে স্মরণসভার আয়োজন করেছে।

২৫ জুলাই, ২০২৬
‘স্যালুটিং আওয়ার কালচারাল হিরো’ কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ

‘স্যালুটিং আওয়ার কালচারাল হিরো’ কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে পরবর্তী কর্মসূচি হিসেবে আগামীকাল মঙ্গলবার সারাদিনব্যাপী অনলাইনে ‘স্যালুটিং আওয়ার কালচারাল হিরো’ কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। সোমবার (২৯ ডিসেম্বর) রাতে রাজধানীর শাহবাগে চলমান অবরোধ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে এ কর্মসূচির কথা জানান সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

২৫ জুলাই, ২০২৬
‘জুলাইযোদ্ধা’ তাহরিমা দুই দিনের রিমান্ডে

‘জুলাইযোদ্ধা’ তাহরিমা দুই দিনের রিমান্ডে

ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য, চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে গ্রেফতার আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৫ জানুয়ারি) সকালে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হলে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এ সময় আদালত প্রাঙ্গণে তার সমর্থকদের বিক্ষোভ দেখা যায়। পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীর কাছে জুলাই আন্দোলন সংশ্লিষ্ট মামলার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেয় একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। অভিযোগ অনুযায়ী, এই চক্রের নেতৃত্বে ছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল পরিচিতি পাওয়া তাহরিমা জান্নাত সুরভী।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. মালিবাগে ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. মালিবাগে ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী