জাতীয়

চীন-যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো চলমান প্রক্রিয়ার অংশ: খলিলুর রহমান

চীন-যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো চলমান প্রক্রিয়ার অংশ: খলিলুর রহমান

সম্প্রতি জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদে যুক্ত করা হয়েছে। নিরাপত্তা উপদেষ্টার এ ধরনের পদে যুক্ত হওয়া নিয়ে সমালোচনার জবাবে ড. খলিলুর রহমান বলেন, “দুনিয়ার সব দেশে উড়োজাহাজ প্রতিষ্ঠান নেই।”

২৫ জুলাই, ২০২৬
নির্বাচনে ব্যালট বাক্স নষ্ট বা হারালে তাৎক্ষণিক ভোট বন্ধ: ইসি

নির্বাচনে ব্যালট বাক্স নষ্ট বা হারালে তাৎক্ষণিক ভোট বন্ধ: ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণ চলাকালে কোনো ভোটকেন্দ্রে ব্যালট বাক্স নষ্ট, হারিয়ে যাওয়া কিংবা জোরপূর্বক অপসারণের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ওই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হবে। একই সঙ্গে ওই কেন্দ্রের ভোট গণনায় অন্তর্ভুক্ত করা হবে না এবং নির্বাচন কমিশনের (ইসি) অনুমোদন সাপেক্ষে নতুন তারিখ নির্ধারণ করে পুনঃভোটগ্রহণের ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জারি করা এক পরিপত্রে এসব নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। পরিপত্রে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

২৫ জুলাই, ২০২৬
নাগরিক সেবা বাস্তবায়নে উদ্যোক্তারাই মূল শক্তি: ফয়েজ আহমদ

নাগরিক সেবা বাস্তবায়নে উদ্যোক্তারাই মূল শক্তি: ফয়েজ আহমদ

নাগরিক সেবা আরও সহজ, সমন্বিত ও জনবান্ধব করতে মাঠপর্যায়ের উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি অপরিহার্য বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেন, নাগরিক সেবা বাংলাদেশ উদ্যোগ বাস্তবায়নে উদ্যোক্তারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। শুক্রবার (০৯ জানুয়ারি) কুমিল্লার সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত ‘নাগরিক সেবা বাংলাদেশ’ বিষয়ক ওরিয়েন্টেশন ও উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিমূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২৫ জুলাই, ২০২৬
কলকাতায় আত্মগোপনে হাদি হত্যার পরিকল্পনাকারী বাপ্পি

কলকাতায় আত্মগোপনে হাদি হত্যার পরিকল্পনাকারী বাপ্পি

মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির পরিকল্পনা ও নির্দেশেই ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবি সূত্র জানায়, হত্যাকাণ্ডের প্রধান পরিকল্পনাকারী বাপ্পি বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং আত্মগোপনে রয়েছেন কলকাতায়। তবে হাদি হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিরা ভারতে আছেন, এমন কোনো তথ্য আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি ভারতীয় কর্তৃপক্ষ।

২৫ জুলাই, ২০২৬
আইপিএল সম্প্রচার বন্ধ হবে কি না, সিদ্ধান্ত নেওয়ার পথে বাংলাদেশ

আইপিএল সম্প্রচার বন্ধ হবে কি না, সিদ্ধান্ত নেওয়ার পথে বাংলাদেশ

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রেক্ষিতে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ হবে কি না, এ প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, বিষয়টির আইনগত ভিত্তি এবং প্রক্রিয়া যাচাই-বাছাইয়ের পরই পদক্ষেপ নেওয়া হবে। রোববার (৪ জানুয়ারি) বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত মতবিনিময়সভার মধ্যে তিনি বলেন, 'আইপিএল থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় সরকার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে। বাংলাদেশ শক্ত অবস্থান নেবে এবং সিদ্ধান্তের আইনি ভিত্তি স্পষ্ট হবে।'

২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ থেকে কোনো অপরাধী যেন সীমান্ত দিয়ে পালাতে না পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ থেকে কোনো অপরাধী যেন সীমান্ত দিয়ে পালাতে না পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ থেকে কোনো অপরাধী যেন সীমান্ত দিয়ে পালাতে না পারে সে বিষয়ে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে এ নির্দেশ প্রদান করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'বাংলাদেশ থেকে কোনো অপরাধী বা সন্ত্রাসী যেন সীমান্ত দিয়ে পালাতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।' তিনি আরও বলেন, 'সীমান্তে অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করতে হবে এবং কোনো ধরনের মাদক প্রবেশ বা দেশি পণ্যের অবৈধ পাচার বন্ধে স্পর্শকাতর এলাকায় বাড়তি সতর্কতা নিতে হবে।

২৫ জুলাই, ২০২৬
গত বছর সড়কে প্রাণ হারিয়েছেন ৯ হাজার

গত বছর সড়কে প্রাণ হারিয়েছেন ৯ হাজার

২০২৫ সালে দেশে সড়ক দুর্ঘটনায় ৯ হাজার ১১১ জনের প্রাণহানি হয়েছে, যা ২০২৪ সালের তুলনায় প্রায় ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে আহত হয়েছেন ১৪ হাজার ৮১২ জন। রোববার (৪ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে গত বছর মোট ৬ হাজার ৭২৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। সংগঠনটি আরও জানিয়েছে, সড়কের পাশাপাশি রেল ও নৌপথেও দুর্ঘটনায় উল্লেখযোগ্য প্রাণহানি ঘটেছে। রেলপথে ৫১৩টি দুর্ঘটনায় ৪৮৫ জন নিহত এবং ১৪৫ জন আহত হয়েছেন। নৌপথে প্রাণ হারিয়েছেন ১৫৮ জন।

২৫ জুলাই, ২০২৬
নির্বাচনকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ: পররাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ: পররাষ্ট্র উপদেষ্টা

আগামী মাসে অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাময়িকভাবে অন-অ্যারাইভাল ভিসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি ও হুট করে বিদেশিদের আগমন নিয়ন্ত্রণে রাখতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

২৫ জুলাই, ২০২৬
আবু সাঈদ হত্যা মামলা: সম্পৃক্ত ছিলেন বেরোবির সাবেক ভিসি!

আবু সাঈদ হত্যা মামলা: সম্পৃক্ত ছিলেন বেরোবির সাবেক ভিসি!

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়টির তৎকালীন উপাচার্য (ভিসি) মো. হাসিবুর রশীদের সম্পৃক্ততার তথ্য উঠে এসেছে মামলার তদন্তে। সোমবার (২৯ ডিসেম্বর) ট্রাইব্যুনালে মামলার তৃতীয় দিনের সাক্ষ্য দেন তদন্তকারী কর্মকর্তা রুহুল আমিন। জবানবন্দিতে তিনি বলেন, 'কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিরীহ ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নেন তৎকালীন ভিসি হাসিবুর রশীদ। বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকলেও তিনি আসামিদের বেআইনি কার্যক্রম বন্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেননি।'

২৫ জুলাই, ২০২৬
লটারির মাধ্যমে প্রশাসনে রদবদল হয়েছে, পক্ষপাতের সুযোগ নেই: এনসিপিকে প্রধান উপদেষ্টা

লটারির মাধ্যমে প্রশাসনে রদবদল হয়েছে, পক্ষপাতের সুযোগ নেই: এনসিপিকে প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষতা নিশ্চিত করতে মাঠপ্রশাসনে লটারির মাধ্যমে রদবদল করা হয়েছে এবং এতে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

২৫ জুলাই, ২০২৬
অবাধ,সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুত থাকুন: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবাধ,সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুত থাকুন: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে বিজিবি সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিজিবি দিবস ২০২৫ উপলক্ষে বিজিবি সদর দপ্তরে পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'জাতীয় নির্বাচনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি বিজিবিও প্রস্তুত আছে। নির্বাচনে ৩৫ হাজার বিজিবি সদস্য মোতায়েন থাকবে।'

২৫ জুলাই, ২০২৬
খুচরা বাজারে এলপিজির নতুন দাম মানা হবে কিনা, নিশ্চয়তা নেই: বিইআরসি চেয়ারম্যান

খুচরা বাজারে এলপিজির নতুন দাম মানা হবে কিনা, নিশ্চয়তা নেই: বিইআরসি চেয়ারম্যান

খুচরা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন নির্ধারিত দাম পুরোপুরি মানা হবে, এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ। রোববার (৪ জানুয়ারি) বিকেলে বিইআরসি কার্যালয়ে এলপিজির জানুয়ারি মাসের নতুন দাম ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। বিইআরসি চেয়ারম্যান বলেন, 'ঘোষিত দাম খুচরা বাজারে শতভাগ বাস্তবায়ন হবে—এমন নিশ্চয়তা দেওয়া কঠিন। তবে এলপিজি অপারেটরদের সংগঠন বিষয়টি মানতে প্রতিশ্রুতিবদ্ধ।'

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু