মনোনয়ন জমার সময় আর বাড়ছে না: ইসি সচিব

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা আর বাড়ানো হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার বিকেলে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।

ইসি সচিব বলেন, মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ানোর বিষয়ে কমিশনের কোনো নতুন নির্দেশনা বা পরিকল্পনা নেই। এ সিদ্ধান্ত বহাল থাকছে।

এর আগে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ জানান, বড় কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে সময় বাড়ানোর জন্য আনুষ্ঠানিক আবেদন না আসায় কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ানোর বিষয়ে তাঁর কাছে কোনো পরিকল্পনা বা তথ্য নেই।

ইসির সংশোধিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এবং আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং তা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম সদ্য. মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার পথে আটক আওয়ামী লীগ নেতা সদ্য. দেশ ছাড়তে পারেন আসিফ মাহমুদ, নিষেধাজ্ঞা চাইবে দুদক সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৬ সদ্য. পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ফ্রান্সের রাষ্ট্রদূত সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম সদ্য. মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার পথে আটক আওয়ামী লীগ নেতা সদ্য. দেশ ছাড়তে পারেন আসিফ মাহমুদ, নিষেধাজ্ঞা চাইবে দুদক সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৬ সদ্য. পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ফ্রান্সের রাষ্ট্রদূত