বিশ্বজিৎ হত্যার ১৩ বছর: আপিলে ঝুলে বিচার, পরিবারের কান্না-ক্ষোভ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
২০১২ সালের ৯ ডিসেম্বর আজকের দিনেই পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে দিনের আলোয় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় দর্জি বিশ্বজিৎ দাসকে। ১৩ বছর পার হলেও সেই হত্যার বিচার আজও ঝুলে আছে আপিল বিভাগে। সময় যত যাচ্ছে, ততই হতাশায় ডুবছে পরিবার।

বিচারের আশায় বারবার আদালতে গেছেন বিশ্বজিতের পরিবার। রায় হয়েছে, পরিবর্তনও হয়েছে; কিন্তু চূড়ান্ত নিষ্পত্তি আজও হয়নি। আর এই অপেক্ষা পরিবারের কাছে যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে।

বড় ভাই উত্তম দাস ক্ষোভ প্রকাশ করে বলেন, 'ছোট ভাই হত্যার বিচার চেয়ে এত জায়গায় ঘুরলাম, বিচার কোথায়? হাসিনা সরকারের পতনের পর ভেবেছিলাম অবশেষে বিচার হবে। কিন্তু এই সরকারও কিছুই করল না। ১৩ বছর ধরে একটা প্রকাশ্য হত্যার বিচার ঝুলে আছে।'

৭৪ বছর বয়সী বাবা অনন্ত দাসও আক্ষেপ করে বলেন, 'হাসিনার আমলে আপিলে অনেককে ছেড়ে দিল। এখন তো সে নেই। বিচার করতে সমস্যা কোথায়? ছেলে হত্যার বিচার দেখার অপেক্ষাতেই বেঁচে আছি।'

২০১২ সালে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের অবরোধ চলাকালে শাঁখারীবাজারে দর্জির দোকানি বিশ্বজিতকে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। হত্যার ঘটনায় অজ্ঞাতপরিচয়ে ২৫ জনকে আসামি করে রাজধানীর সূত্রাপুর থানায় মামলা করে পুলিশ। সূত্রাপুর থানার মামলায় ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জামা দেয় ডিবি। ২০১৩ সালের প্রকাশিত রায়ে আটজনের মৃত্যুদণ্ড, ১৩ জনের যাবজ্জীবন কারাদন্ডের সাজা প্রদান করা হয়। পরে, হাইকোর্ট দুইজনের মৃত্যুদণ্ড বহাল রাখে, চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন দেয় এবং দুজনকে খালাস দেয়। কয়েকজন পরে আপিলেও খালাস পায়। মামলাটি এখনো আপিল বিভাগে বিচারাধীন।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, 'ফ্যাসিস্ট আমলে নিজেদের ঘনিষ্ঠ আইনজীবীদের মাধ্যমে অনেক আসামি জামিন নিয়েছে। আলোচিত এই মামলার দ্রুত নিষ্পত্তি জরুরি।'

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভুঞা বলেন, 'আগের আমলে এসব মামলাকে ফাইলবন্দি করে রাখা হয়েছিল। বিশ্বজিৎ হত্যাসহ সব গুরুত্বপূর্ণ মামলা আমরা আবার সক্রিয়ভাবে বিচারের আওতায় আনব।'

১৩ বছর পরও বিচারের চাকা ঘুরছে ধীরে। আদালতের দিকে তাকিয়ে আছে বিশ্বজিতের পরিবার। বিচার কী শেষ পর্যন্ত তাদের দোরগোড়ায় পৌঁছাবে?

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি