জাতীয়

কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি সমস্যা, দেরি হতে পারে বেগম জিয়ার লন্ডন যাত্রায়

কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি সমস্যা, দেরি হতে পারে বেগম জিয়ার লন্ডন যাত্রায়

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার উদ্দেশ্যে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি সমস্যায় পড়ায় ঢাকায় পৌঁছাতে দেরি হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শাইরুল কবির খান। তিনি জানান, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্সের উড্ডয়ন বিলম্বিত হয়েছে এবং কখন যাত্রা শুরু করবে তা পরে জানানো হবে।

২৫ জুলাই, ২০২৬
ভারতের হাইমিশনার প্রণয় ভার্মাকে আবারও পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব

ভারতের হাইমিশনার প্রণয় ভার্মাকে আবারও পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছে বাংলাদেশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠকে অংশ নেন তিনি। কূটনৈতিক সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সূত্র জানায়, নয়াদিল্লি, কলকাতাসহ ভারতের বিভিন্ন শহরে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্ভূত উদ্বেগের প্রেক্ষাপটেই প্রণয় ভার্মাকে তলব করা হয়। বৈঠকে ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা জোরদারের বিষয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয় এবং এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

২৫ জুলাই, ২০২৬
অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি, ১৪ ডিসেম্বর বিদায়ী ভাষণ

অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি, ১৪ ডিসেম্বর বিদায়ী ভাষণ

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন। অবসরের আগে ১৪ ডিসেম্বর তিনি দেশের বিচারকদের উদ্দেশে বিদায়ী ভাষণ প্রদান করবেন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবিধান অনুযায়ী প্রধান বিচারপতির বয়সসীমা ৬৭ বছর, যা পূর্ণ হওয়ায় নির্ধারিত তারিখে তিনি অবসর গ্রহণ করবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, অবসরের আগে বিচারবিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে এটিই হবে তাঁর শেষ ভাষণ।

২৫ জুলাই, ২০২৬
‘ঘুষ-দুর্নীতির’ অভিযোগে ঢাকা উত্তরের প্রশাসক এজাজের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

‘ঘুষ-দুর্নীতির’ অভিযোগে ঢাকা উত্তরের প্রশাসক এজাজের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, অনিয়ম ও ঘুষ গ্রহণের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের অভিযোগ সেলের পরিচালক ঈশিতা রনির স্বাক্ষরিত চিঠিতে অনুসন্ধান প্রক্রিয়া শুরু করার কথা জানানো হয়।

২৫ জুলাই, ২০২৬
ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারে স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু

ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারে স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু

নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারের নিয়মিত কার্যক্রম। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে ভিসা আবেদন গ্রহণসহ সব আনুষঙ্গিক সেবা চালু করা হয়। এর আগে, বুধবার নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি) সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেয় ভারতীয় হাইকমিশন।

২৫ জুলাই, ২০২৬
রাজনীতি হতে হবে মানুষের অধিকার ও ক্ষমতায়নের: পরিবেশ উপদেষ্টা

রাজনীতি হতে হবে মানুষের অধিকার ও ক্ষমতায়নের: পরিবেশ উপদেষ্টা

আমরা এমন একটি বৈষম্যহীন সমাজ চাই, যেখানে রাজনীতি হবে মানুষের অধিকার ও ক্ষমতায়নের জন্য' বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার (২২ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের এক্সপো ভিলেজে আয়োজিত 'স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ আয়োজিত সমাবর্তন ২০২৫' এ এক বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে প্রস্তুত কমিশন: ইসি সানাউল্লাহ

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে প্রস্তুত কমিশন: ইসি সানাউল্লাহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। শনিবার (২২ নভেম্বর) সকালে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের কর্মশালায় এ কথা বলেন তিনি। মোহাম্মদ সানাউল্লাহ বলেন, 'আগামী জাতীয় নির্বাচনে সামাজিক যোগাযোগমাধ্যমে অপতৎপরতা ও এআই-এর অপব্যবহার ঠেকাতে নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ রয়েছে। কিন্তু একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন দিতে প্রস্তুত বর্তমান কমিশন।'

২৫ জুলাই, ২০২৬
বাইপাইলে অনুভূত ভূমিকম্পের উৎপত্তিস্থলও নরসিংদী!

বাইপাইলে অনুভূত ভূমিকম্পের উৎপত্তিস্থলও নরসিংদী!

শুক্রবার (২১ নবভেম্বর) ভয়াবহ ভূমিকম্পের আতঙ্ক না পেরোতেই ঢাকার আশুলিয়ার বাইপাইলে ভূমিকম্প অনুভূত হয়েছে। নরসিংদীর মাধবদীতে এ কম্পন রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে অনুভূত হওয়া রেকর্ড হওয়া ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিল ৩.৩। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির জানিয়েছে, শুক্রবারের মতো আজকের ভূমিকম্পটিরও উৎপত্তিস্থল ছিল নরসিংদী।

২৫ জুলাই, ২০২৬
ভূ-রাজনৈতিক পুনর্গঠনে বাংলাদেশ সঠিক পথ বেছে নেবে: পররাষ্ট্র উপদেষ্টা

ভূ-রাজনৈতিক পুনর্গঠনে বাংলাদেশ সঠিক পথ বেছে নেবে: পররাষ্ট্র উপদেষ্টা

বৈশ্বিক ভূ-রাজনৈতিক পুনর্গঠনের এ সময়ে বাংলাদেশ একটি সক্রিয় ও দায়িত্বশীল সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যাক্ত করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। শনিবার (২২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৫’ এর উদ্বোধনী অধিবেশনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘পুনর্গঠনের সময় অনেক রাষ্ট্র পক্ষ বেছে নিতে আগ্রহী হয়, কিন্তু আমাদের উচিত প্রথমে সঠিক পথ বেছে নেওয়া।’

২৫ জুলাই, ২০২৬
সন্ধ্যায় ঢাকায় পরপর দুইবার ভূমিকম্প অনুভূত

সন্ধ্যায় ঢাকায় পরপর দুইবার ভূমিকম্প অনুভূত

আজ সন্ধ্যায় রাজধানী ঢাকায় পরপর দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুটির উৎপত্তিস্থল ছিল বাড্ডা এলাকা। প্রথম ভূমিকম্পটি সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে রিখটার স্কেলে ৩.৭ মাত্রার ছিল। মাত্র এক সেকেন্ড পর, ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে আরেকটি ভূমিকম্প হয়, যার মাত্রা ছিল ৪.৩।

২৫ জুলাই, ২০২৬
রাজধানীতে ৩১ ঘণ্টায় ৪ বার ভূমিকম্প অনুভূত, কী বলছেন বিশেষজ্ঞরা ?

রাজধানীতে ৩১ ঘণ্টায় ৪ বার ভূমিকম্প অনুভূত, কী বলছেন বিশেষজ্ঞরা ?

রাজধানী ঢাকায় শনিবার সন্ধ্যায় পরপর দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মাত্র দুই সেকেন্ডের ব্যবধানে ঘটে যাওয়া উভয় ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বাড্ডা এলাকা। এ নিয়ে গত সাড়ে ৩১ ঘণ্টায় ঢাকাসহ আশপাশের এলাকা মোট চারবার ভূমিকম্পে কেঁপে উঠল।

২৫ জুলাই, ২০২৬
ভিসার অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের জন্য সুখবর দিলো জার্মান রাষ্ট্রদূত

ভিসার অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের জন্য সুখবর দিলো জার্মান রাষ্ট্রদূত

বাংলাদেশ থেকে জার্মানিতে উচ্চশিক্ষার জন্য ভিসার দীর্ঘ সময় অপেক্ষার বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড