জাতীয়

ভূমিকম্পে জনমনে সৃষ্ট উদ্বেগ ও আতঙ্ক সম্পর্কে সরকার অবগত: প্রধান উপদেষ্টা

ভূমিকম্পে জনমনে সৃষ্ট উদ্বেগ ও আতঙ্ক সম্পর্কে সরকার অবগত: প্রধান উপদেষ্টা

রাজধানী ঢাকা সহ সারা দেশে ভূমিকম্প অনুভূত হওয়ার পর সৃষ্ট জনমনের উদ্বেগ ও আতঙ্ক সম্পর্কে সরকার সম্পূর্ণভাবে অবগত রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২১ নভেম্বর) প্রধান উপদেষ্টা এক বার্তায় বলেন, ‘পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সকল দপ্তরকে অবিলম্বে মাঠপর্যায়ে নেমে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে।’

২৫ জুলাই, ২০২৬
৩০ বছরে এত শক্তিশালী ভূমিকম্প দেখেনি বাংলাদেশ

৩০ বছরে এত শক্তিশালী ভূমিকম্প দেখেনি বাংলাদেশ

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটে রাজধানী ঢাকা সহ দেশের বহু জায়গায় বেশ তীব্র ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। আকস্মিক এই কম্পনে মানুষজন আতঙ্কে ঘরবাড়ি ও অফিস থেকে বের হয়ে রাস্তায় নেমে আসে। এখন পর্যন্ত পাওয়া তথ্যে ঢাকায় ৪ জনসহ সারাদেশে মোট ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আতঙ্কে দৌড়াদৌড়ি ও দেয়ালধসে বহু মানুষ আহত হয়েছেন।

২৫ জুলাই, ২০২৬
প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ

‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৫’ উপলক্ষে আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ। শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসে এই সৌজন্য সাক্ষাতটি অনুষ্ঠিত হয়।

২৫ জুলাই, ২০২৬
ভূমিকম্পে সারাদেশে আহত ২০৮ জন, হাসপাতালে চাপ

ভূমিকম্পে সারাদেশে আহত ২০৮ জন, হাসপাতালে চাপ

সারা দেশে অনুভূত ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত ২০৮ জন আহত হয়েছেন এবং চিকিৎসা নিয়েছেন বিভিন্ন হাসপাতালে। এ ঘটনায় মারা গেছেন অন্তত ৩ জন। স্বাস্থ্য অধিদপ্তর শুক্রবার দুপুর ২টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে হাসপাতাল ও ক্লিনিকসমূহের পরিচালক ডা. মঈনুল আহসান বলেন, দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতালে জরুরি বার্তা পাঠানো হয়েছে এবং আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় সব সুবিধা নিশ্চিত করা হচ্ছে।

২৫ জুলাই, ২০২৬
দ্রুত ঢাকার ২১ লাখ ভবন পরীক্ষা করা দরকার: অধ্যাপক আনসারী

দ্রুত ঢাকার ২১ লাখ ভবন পরীক্ষা করা দরকার: অধ্যাপক আনসারী

আজকের এই কম্পন ভবিষ্যতে আরও বড় ভূমিকম্পের ইঙ্গিত বহন করছে বলে সতর্ক করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদি আহমেদ আনসারী। তাই ঢাকার প্রায় ২১ লাখ ভবন এখনই পরীক্ষা করা জরুরি বলে জানান তিনি। তিনি বলেন, 'হঠাৎ কোনো বড় ভূমিকম্প হলে ঢাকার বিপর্যয় কেমন হবে, আজকের ভূমিকম্প সেটিই স্পষ্টভাবে মনে করিয়ে দিয়েছে। রাজধানীতে বহু ভবনে ফাটল, পলেস্তরা খসে পড়া, দেয়াল ধসে পড়া ও অংশ বিশেষ হেলে যাওয়ার ঘটনা ইতোমধ্যেই দেখা গেছে। এতে ভবনের কাঠামোগত দুর্বলতা নতুন করে সামনে এসেছে।'

২৫ জুলাই, ২০২৬
সেনাকুঞ্জে খালেদা জিয়া-ড. ইউনূসের কুশল বিনিময়

দেশ পুনর্গঠনে সেনাবাহিনীর ভূমিকা অক্ষুণ্ন থাকবে: প্রধান উপদেষ্টা

দেশ পুনর্গঠনে সেনাবাহিনীর ভূমিকা অক্ষুণ্ন থাকবে: প্রধান উপদেষ্টা

পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের সমন্বয়ে সশস্ত্র বাহিনী যে দায়িত্বশীল ভূমিকা পালন করে চলছে, তা ভবিষ্যতেও অক্ষুণ্ন থাকবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস–২০২৫ উপলক্ষে ঢাকার সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধান, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, শান্তিরক্ষী সদস্যদের পরিবারসহ দেশি–বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন। বক্তব্যের শুরুতেই প্রধান উপদেষ্টা মহান মুক্তিযুদ্ধে শহীদ, বীর মুক্তিযোদ্ধা এবং যুদ্ধাহত বীরদের প্রতি শ্রদ্ধা জানান। একইসঙ্গে তিনি ২০২৪ সালের ছাত্র–জনতার অভ্যুত্থানের সময় যারা প্রাণ দিয়েছেন এবং আহত হয়েছেন, তাদের স্মরণ করেন।

২৫ জুলাই, ২০২৬
ভূমিকম্পে সারাদেশে নিহতের সংখ্যা বেড়ে ১০, আহত ৬ শতাধিক

ভূমিকম্পে সারাদেশে নিহতের সংখ্যা বেড়ে ১০, আহত ৬ শতাধিক

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১০ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। বংশালের কসাইটুলিতে তিন পথচারী, রাজধানীর মুগদায় এক নিরাপত্তাকর্মী, নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক শিশু এবং নরসিংদীতে এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন।

২৫ জুলাই, ২০২৬
আগামী জাতীয় নির্বাচন গণতান্ত্রিক উত্তরণে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে: প্রধান উপদেষ্টা

আগামী জাতীয় নির্বাচন গণতান্ত্রিক উত্তরণে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে: প্রধান উপদেষ্টা

নির্বিঘ্ন ও উৎসবমুখ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার সশস্ত্র বাহিনী দিবস ২০২৫ উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

২৫ জুলাই, ২০২৬
যেকোনো সময় দেশে ৮ মাত্রার ভূমিকম্পের শঙ্কা!

যেকোনো সময় দেশে ৮ মাত্রার ভূমিকম্পের শঙ্কা!

বাংলাদেশে শুক্রবার ৫.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে, যা সারা দেশে ব্যাপক আতঙ্ক ও ক্ষতি সৃষ্টি করেছে। ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত ১০ জন নিহত হয়েছেন। ঢাকায় তিনজন, গাজীপুর ও নারায়ণগঞ্জে দুইজন করে এবং নরসিংদীতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া সারা দেশে সাড়ে চারশর বেশি মানুষ আহত হয়েছেন।

২৫ জুলাই, ২০২৬
রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী

রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী

তিনদিনের রাষ্ট্রীয় সফরে সকালে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। শনিবার (২২ নভেম্বর) ড্রুকএয়ারের একটি ফ্লাইটে সকাল ৮টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ভুটানের প্রধানমন্ত্রী।বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এসময় ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

২৫ জুলাই, ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদল

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদল

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘আন্ডারগ্রাউন্ড রাজনীতি’ (গোপন ছাত্ররাজনীতি) নিষিদ্ধের দাবি তুলেছে ছাত্রদল। তারা বলছে, বাংলাদেশে আর আন্ডারগ্রাউন্ড রাজনীতির কোনো বাস্তবতা নেই। তারপরও কোনো ছাত্রসংগঠন এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত থাকলে মনে করা হবে, তারা একাত্তরের মতো আবারও বড় কোনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ