শাহীন চেয়ারম্যান, ওসমান হাদি হত্যার মাস্টারমাইন্ড

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পেছনে নতুন তথ্য পেয়েছে তদন্তকারী সংস্থাগুলো। অনুসন্ধানে উঠে এসেছে, এ হত্যার মূল পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ ওরফে ‘শাহীন চেয়ারম্যান’-এর সরাসরি সম্পৃক্ততা রয়েছে।
 
গোয়েন্দা সূত্র বলছে, হামলার অর্থ ও অস্ত্রের ব্যবস্থাপনাতেও তার ভূমিকা ছিল।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, শাহীন চেয়ারম্যানের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতার যোগাযোগ ও সহযোগিতার প্রাথমিক প্রমাণ মিলেছে। এ ঘটনায় কয়েকজন সন্দেহভাজনের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।

গোয়েন্দাদের দাবি, হামলার পর হামলাকারীদের সীমান্তের দিকে পালাতে সহায়তা করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ। তার সঙ্গে হত্যাকারীদের হামলার আগে ও পরে একাধিকবার যোগাযোগ হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। তাকে গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে।

তদন্ত কর্মকর্তারা বলছেন, জুলাই অভ্যুত্থানে হাদির সক্রিয় ভূমিকা এবং গত বছরের ৫ আগস্টের পর তার রাজনৈতিক বক্তব্য আওয়ামী লীগের ভেতরে তীব্র ক্ষোভ তৈরি করে। দলীয় মূল্যায়নে তাকে ‘ঝুঁকি’ হিসেবে দেখার প্রেক্ষাপটেই পরিকল্পিত হত্যাকাণ্ডের ছক তৈরি হয় বলে ধারণা।

শাহীন আহমেদের রাজনৈতিক প্রভাব ও অপরাধী পরিচিতিও তদন্তে গুরুত্ব পাচ্ছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি ভারতে চলে যান এবং অ্যাপভিত্তিক যোগাযোগের মাধ্যমে দেশে থাকা সহযোগীদের সঙ্গে পরিকল্পনা বাস্তবায়নে যুক্ত ছিলেন বলে জানা গেছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেন, 'অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে। খুব শিগগিরই এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ও জড়িতদের পরিচয় স্পষ্ট হবে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি