হাদির জানাজার নিরাপত্তায় ৮৭০ আনসার মোতায়েন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ  দুপুর ২টায় অনুষ্ঠিত হবে ইনকিলাব মঞ্চের নেতা হাদির নামাজে জানাজা। সংসদ ভবন ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জানাজার সময় যেকোন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সংসদ ভবন এলাকায় ৮৭০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
 
শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা ও দেশের বিভিন্ন জেলা থেকে আগত আনসাররা জানাজা এলাকায় জড়ো হন। জানাজা সংক্রান্ত নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করার আগে তাদের প্রয়োজনীয় ব্রিফিং ও প্রশিক্ষণ দেওয়া হয়।

নিরাপত্তা সূত্রে জানানো হয়েছে, হাদির জানাজার দায়িত্বে তিন শ্রেণির আনসার বাহিনী কাজ করবে। এর মধ্যে রয়েছে ব্যাটালিয়ন আনসার, অঙ্গীভূত আনসার এবং টিডিপি স্বেচ্ছাসেবক। মাঠ পর্যায়ে তদারকির জন্য দায়িত্বে থাকবেন ৪ জন পরিচালক, ৭ জন ডেপুটি পরিচালক এবং ১২ জন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা।

ব্যাটালিয়ন আনসারের পরিচালক মো. আইয়ুব আলী বলেন, 'নামাজে জানাজাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ব্যাটালিয়ন আনসারের ২৭০ জন, অঙ্গীভূত আনসারের ৪০০ জন এবং টিডিপি স্বেচ্ছাসেবক ২০০ জন দায়িত্বে থাকবেন।'

তিনি আরও বলেন, 'সংসদ ভবনের পূর্ব পাশের মাঠ পুরোপুরি সুরক্ষিত রাখা হবে, যাতে কেউ অনুমোদন ছাড়া প্রবেশ করতে না পারে এবং জনসাধারণ দেয়াল টপকে প্রবেশ করতে না পারে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি