জাতীয়
দিল্লির কূটনৈতিক এলাকার ভেতরে বিক্ষোভকারীরা কিভাবে এলো
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে হামলার চেষ্টা এবং বিক্ষোভের ঘটনায় ঢাকা পুরোপুরি অস্বীকৃতি জানিয়েছে। কূটনৈতিক এলাকায় এ ধরনের ঘটনা ঘটার কারণ এখনও প্রশ্নবিদ্ধ রয়েছে। রোববার (২১ ডিসেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, 'নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় ভারতের দেওয়া প্রেসনোট আমরা পুরোপুরি প্রত্যাখ্যান করছি। কূটনৈতিক এলাকায় এত ভেতরে বিক্ষোভকারীরা কিভাবে প্রবেশ করল, তা বড় প্রশ্ন। হাইকমিশনারের বাসভবনে হামলার এই চেষ্টা নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে।'
স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যাখ্যার প্রেক্ষিতে কর্মসূচি ঘোষণা করবে ইনকিলাব মঞ্চ
স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যাখ্যার প্রেক্ষিতে পরবরতী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। রোববার (২১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টায় নিজেদের ফেসবুক পেইজে বিষয়টি জাণায় তারা। এদিকে, রোববার একই সময়ে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির সর্বশেষ অগ্রগতি জানাতে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি নিশ্চিত করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান।
হাদি হত্যা মামলায় মোটরসাইকেলের মালিক সন্দেহে আটক হান্নানের জামিন
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদীকে গুলি করে হত্যার ঘটনায় মোটরসাইকেলের মালিক সন্দেহে আটক আব্দুল হান্নান জামিন পেয়েছেন। রোববার (২১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। পুলিশের তদন্তে জানা গেছে, মোটরসাইকেলের প্রকৃত মালিক হান্নান নন। হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বরের সঙ্গে মাত্র একটি সংখ্যার ভিন্নতার কারণে তাকে ভুলক্রমে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছিল।
হাদির হত্যাকারী অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই: অতিরিক্ত আইজিপি
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকারী ফয়সালের অবস্থান সম্পর্কে এখনও সুনির্দিষ্ট কোন তথ্য নেই বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম। রোববার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম বলেন, 'ফয়সালের শেষ অবস্থান সম্পর্কে আমাদের কাছে নির্ভরযোগ্য কোনো তথ্য নেই। এটি জানতে আমাদের বাহিনী ও গোয়েন্দা সংস্থা কাজ করছে। তবে সে দেশের বাইরে চলে গেছে এমন কোনো প্রমাণও এখনও পাইনি। অনেক সময় অপরাধীদের অবস্থান নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়।'
সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা ইসির
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খুব শিগগিরই যৌথ বাহিনীর অভিযান শুরু হচ্ছে। রোববার (২১ ডিসেম্বর) নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। বৈঠকে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, 'মেসেজ ক্লিয়ার—কাউকে সন্ত্রাসী কার্যকলাপে জড়াতে দেওয়া হবে না।'
ওসমান হাদি হত্যা: প্রধান আসামি ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল দাউদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রোববার (২১ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদালতের আদেশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের তদন্তে নতুন তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে ১২৭ কোটির বেশি টাকার অস্বাভাবিক লেনদেনের প্রাথমিক প্রমাণ মিলেছে। রোববার (২১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আবু তালেব জানান, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণ করে এই অস্বাভাবিক লেনদেনের তথ্য নিশ্চিত করা হয়েছে।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে আবারও উগ্রপন্থীদের বিক্ষোভ
ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে রোববার সন্ধ্যায় আবারও বিক্ষোভ করেছে উগ্রপন্থীরা। দুটি কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে কয়েক মিনিটের মধ্যেই বিক্ষোভকারীরা স্থান ত্যাগ করে।
হাদি হত্যাকাণ্ড ঘিরে নতুন কর্মসূচি দিতে যাচ্ছে ইনকিলাব মঞ্চ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্টদের ব্যাখ্যা না পাওয়ার অভিযোগ তুলে নতুন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে সংগঠনটি। এ উপলক্ষে সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর শাহবাগে শহীদ হাদি চত্বরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে 'হিন্দু চরমপন্থীদের' বিক্ষোভ - কী ঘটেছিল?
ভারতের রাজধানী দিল্লির কূটনৈতিক এলাকা চানক্যপুরীতে বাংলাদেশ হাইকমিশনের সামনে শনিবার (২১ ডিসেম্বর) রাতে ‘হিন্দু চরমপন্থীদের’ একটি দল বিক্ষোভ করেছে বলে অভিযোগ উঠেছে। নিরাপত্তা বেষ্টনি ভেদ করে তারা হাইকমিশনের মূল ফটকের সামনে অবস্থান নেয় এবং বাংলাদেশবিরোধী স্লোগান দেয়।
নিরাপত্তা শঙ্কায় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ভিসা কার্যক্রম বন্ধ
নিরাপত্তাজনিত কারণে ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়। হাইকমিশনের সামনে ঝোলানো নোটিশে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতির কারণে আপাতত ভিসা সেবা প্রদান সম্ভব হচ্ছে না। এ কারণে সেবাগ্রহীতাদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে।
গণভোটে জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোট চাইলেন প্রধান উপদেষ্টা
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে গণভোটও অনুষ্ঠিত হবে। এই গণভোটে জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।