অতিরিক্ত মূল্যে নেবুলাইজার মাস্ক বিক্রির দায়ে দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

অতিরিক্ত মূল্যে নেবুলাইজার মাস্ক বিক্রি এবং কৃত্রিম সংকট তৈরির অভিযোগে এক ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (১৯ জুলাই) সিদ্ধিরগঞ্জ এলাকায় এই অভিযান পরিচালনা করে ইউনিটি হসপিটাল ফার্মেসিকে ওই জরিমানা করা হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত অভিযানে দেখা যায়, ইউনিটি হসপিটাল ফার্মেসিটি ৬৫ টাকা এমআরপি মূল্যের নেবুলাইজার মাস্ক ১২০ টাকায় বিক্রি করছে। এছাড়াও, Z-LIDOCAINE Plus নামক স্থানীয়ভাবে ব্যবহৃত একটি অনুভূতি-নাশক (লোকাল অ্যানেস্থেটিক) ওষুধের মূল্য মার্কার দিয়ে মুছে ফেলা হয়েছে। এর মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে ওষুধটি অধিক মূল্যে গ্রাহকদের কাছে বিক্রি করা হচ্ছিল। অভিযোগের ভিত্তিতে পরিচালিত তদন্তে এই অনিয়মগুলো প্রমাণিত হয়।

নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক জানান, জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানটিকে নির্দেশ দেওয়া হয়েছে যেন গ্রাহকরা ন্যায্য এমআরপি মূল্যে ঔষধ, সার্জিক্যাল আইটেম এবং লোকাল অ্যানেস্থেটিক ঔষধ ক্রয় করতে পারে। তিনি আরও বলেন, জনস্বার্থে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এমন অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০