‘পাকিস্তানের সঙ্গে আর আলোচনা নয়’, প্রতিশোধের পথে আফগানিস্তান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাম্প্রতিক সময়ে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে, যা আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

সোমবার (১৬ মার্চ) আফগানিস্তান অভিযোগ করে, রাজধানী কাবুলে একটি মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে পাকিস্তানি বাহিনী বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত ৪০০ জন নিহত এবং প্রায় ২৫০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান সরকার।

তালেবান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। তিনি এই হামলাকে ‘নির্মম’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানান।

এ ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে আফগানিস্তান। তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ঘোষণা দিয়েছেন, পাকিস্তানের সঙ্গে আর কোনো কূটনৈতিক আলোচনা করা হবে না। বরং এই হামলার জবাবে প্রতিশোধ নেওয়া হবে।

তিনি বলেন, 'নিরীহ মানুষের ওপর হামলার ফল ভোগ করতে হবে এবং এই ঘটনার উপযুক্ত জবাব দেওয়া হবে।'

অন্যদিকে তালেবানের আরেক মুখপাত্র সুহেইল শাহীন আন্তর্জাতিক গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, 'পাকিস্তানের এই হামলা মানবতার বিরুদ্ধে অপরাধ।'

বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যে এমন উত্তেজনা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে এবং এর প্রভাব পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা