ফতুল্লায় আওয়ামী লীগের ডাকা হরতালে অগ্নিসংযোগের সময় দুইজন আটক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

 

আওয়ামী লীগের ডাকা হরতালের অংশ হিসেবে ফতুল্লায় অগ্নিসংযোগের প্রস্তুতির সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় ছাত্রদল ও যুবদলের কর্মীরা।

শুক্রবার (১৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লা থানার অন্তর্গত 'অক্টো অফিস' এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জ ইস্যুতে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ওই  দুই ব্যক্তি গর্ভারমেন্ট গার্লস স্কুলের সামনে একটি টায়ারে অগ্নিসংযোগ করে মিছিল প্রস্তুতি নিচ্ছিলেন।

তাৎক্ষনিক খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির নেতৃতে তাদের আটক করে ছাত্রদল নেতা জুম্মান ইসলাম ইমন ও ইয়াসিন আরাফাত।

আটককৃতরা হলেনফতুল্লার পোস্ট অফিস এলাকার শনু মেম্বারের ভাতিজা রুমিন,পিতা আমিনুদ্দিন ও সাওঘাট এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে রায়হান।

পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রুমিনকে ফতুল্লা থানায় এবং রায়হানকে এলাকা বিভাজনের কারণে সদর থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম। তিনি বলেন, “দুইজন আটক হয়েছে বলে শুনেছি। তদন্ত না শেষ হওয়া পর্যন্ত তাদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করা যাচ্ছে না।

এদিকে আটককৃতদের সঙ্গে আরও কয়েকজন ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা। তবে যুবদল ও ছাত্রদলের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায় বলে জানা গেছে।


মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু একনেক সভা, আলোচনায় ১৬ মেগা প্রকল্প সদ্য. প্রধানমন্ত্রী ব্রিকসে না যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল আদানি: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. ২৩ সেপ্টেম্বর সরকারি ছুটি, যাদের জন্য নেই সুযোগ সদ্য. মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, সৌদির প্রতিরোধে ধ্বংস সদ্য. ডিজেলের বদলে বিদ্যুতে চলবে ট্রেন, ৩৮২২ কোটি টাকার প্রকল্প একনেকে সদ্য. মশা নিধনে কেরোসিন ও ময়লা বাণিজ্যের অভিযোগে ডিএসসিসিতে দুদকের অভিযান সদ্য. স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. সর্বজনীন পেনশন ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন, মিলবে ঋণ-স্বাস্থ্যবিমা সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু একনেক সভা, আলোচনায় ১৬ মেগা প্রকল্প সদ্য. প্রধানমন্ত্রী ব্রিকসে না যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল আদানি: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. ২৩ সেপ্টেম্বর সরকারি ছুটি, যাদের জন্য নেই সুযোগ সদ্য. মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, সৌদির প্রতিরোধে ধ্বংস সদ্য. ডিজেলের বদলে বিদ্যুতে চলবে ট্রেন, ৩৮২২ কোটি টাকার প্রকল্প একনেকে সদ্য. মশা নিধনে কেরোসিন ও ময়লা বাণিজ্যের অভিযোগে ডিএসসিসিতে দুদকের অভিযান সদ্য. স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. সর্বজনীন পেনশন ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন, মিলবে ঋণ-স্বাস্থ্যবিমা