রাজনীতি
ওসমান হাদির হত্যাকাণ্ডের পেছনে রয়েছে বড় ধরনের ষড়যন্ত্র: সালাহউদ্দিন
সালাহউদ্দিন আহমদ বলেন, হাদির এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানায় বিএনপি। তবে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, তারা যেন এ ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। নির্বাচন পেছানো বা বানচালের যেকোনো অপচেষ্টা রুখতে দেশের জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
নতুন জোটের ঘোষণা এনসিপির
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্রুতই একটি রাজনৈতিক জোটের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী। সোমবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাথে মতবিনিময় শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
কেবিনে নিবিড় পর্যবেক্ষণে আছেন খালেদা জিয়া
মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে কেবিনে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের ব্যাপারে দায়িত্বশীল কারো বক্তব্য ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানান শায়রুল। এদিকে, বিএনপির পক্ষ থেকে দলীয় চেয়ারপারসনের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।
মধ্যরাতে এভারকেয়ারে বাড়তি নিরাপত্তা, স্থায়ী কমিটির বৈঠক
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার মধ্যেই হঠাৎ করে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সোমবার (১ ডিসেম্বর) মধ্যরাতের পর হাসপাতালের সামনে ব্যারিকেড স্থাপন ও নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত মোতায়েন লক্ষ্য করা যায়। বিএনপির উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) হিসেবে বিশেষ নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত সরকারের সর্বোচ্চ পর্যায়ে চূড়ান্ত হয়েছে। এ বিষয়ে গেজেট প্রকাশের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানা গেছে। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার (২ ডিসেম্বর) সরকার আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে অবস্থান জানাতে পারে।
একাত্তরের গণহত্যায় জড়িত দলেরও বিচার চাই: নাসীরুদ্দীন পাটওয়ারী
একাত্তরের মুক্তিযুদ্ধে গণহত্যায় সম্পৃক্ত রাজনৈতিক দলগুলোর বিচার চেয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, 'গণহত্যার বিচারে আমরা একপাক্ষিক অবস্থান নিতে চাই না।' সোমবার (২৪ নভেম্বর) রাতে রাজধানীতে এনসিপি আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি।
খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মোদির বার্তায় বিএনপির কৃতজ্ঞতা
গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রার্থনা ও শুভেচ্ছা বার্তার প্রতিক্রিয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিএনপি। সোমবার (১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন মোদি। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবর জেনে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশের গণজীবনে খালেদা জিয়ার দীর্ঘদিনের অবদানের কথা উল্লেখ করে তিনি খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেন।
দেশবাসীর ভালোবাসাই আমাদের শক্তি: তারেক রহমান
দেশের মানুষের সম্মিলিত সমর্থনই সবচেয়ে বড় শক্তি ও প্রেরণার উৎস বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশ-বিদেশ থেকে যে দোয়া, সহমর্মিতা ও শুভকামনা ও কৃতজ্ঞতা প্রকাশ করে তারেক রহমান লিখেছেন, 'বিশ্বের নানা প্রান্ত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা ও শুভকামনা জানানো হচ্ছে, জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে আমরা সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।'
বাংলাদেশকে অস্থিতিশীল করলে সেভেন সিস্টার্স ভারত থেকে আলাদা করে দেব: হাসনাত
বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টাকারীদের ভারত আশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। একই সঙ্গে তিনি ‘সেভেন সিস্টার্স’ নামে পরিচিত ভারতের পূর্বাঞ্চলকে দেশটি থেকে বিচ্ছিন্ন করার হুমকি দেন।
চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, বিদেশে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন: ডা. জাহিদ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং তার জন্য প্রয়োজনীয় সব চিকিৎসা চলছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। প্রয়োজনে খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়ার সব প্রস্তুতিও করে রাখা হয়েছে বলে জানান তিনি।
আমার ওপর হামলার বিচার হলে, হাদি খুন হতেন না: নুর
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, তাঁর ওপর হামলার সুষ্ঠু বিচার না হওয়ার ব্যর্থতার কারণেই শহীদ শরিফ ওসমান হাদিকে হত্যা করার সাহস পেয়েছে খুনিরা। তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের ভেতরের একটি পক্ষ ওই সময় তাঁর ওপর হামলার মদদ দিয়েছিল। সেই ঘটনার বিচার হলে হাদিকে হত্যা করা হতো না বলেও মন্তব্য করেন তিনি।
সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিরা
একাত্তরের মুক্তিযুদ্ধে গণহত্যায় সম্পৃক্ত রাজনৈতিক দলগুলোর বিচার চেয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, 'গণহত্যার বিচারে আমরা একপাক্ষিক অবস্থান নিতে চাই না।' সোমবার (২৪ নভেম্বর) রাতে রাজধানীতে এনসিপি আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি।
সাদিক কায়েমের মামলায় ছাত্রদলের নিন্দা
ডাকসুর ভিপি ও ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা সাদিক কায়েমের দায়ের করা সাইবার মামলাকে ‘বাকস্বাধীনতা হরণের অপচেষ্টা’ হিসেবে নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার (২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিক্রিয়া জানায় সংগঠনটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাদিক কায়েম কয়েকটি ফেসবুক আইডি ও পেইজের বিরুদ্ধে বানোয়াট, ভিত্তিহীন ও হয়রানিমূলক” মামলা করেছেন। এ মামলার মাধ্যমে তিনি মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত করেছেন এবং দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থেকে বাকশালি কৌশল অনুসরণ করছেন।