মধ্যরাতে এভারকেয়ারে বাড়তি নিরাপত্তা, স্থায়ী কমিটির বৈঠক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার মধ্যেই হঠাৎ করে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

সোমবার (১ ডিসেম্বর) মধ্যরাতের পর হাসপাতালের সামনে ব্যারিকেড স্থাপন ও নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত মোতায়েন লক্ষ্য করা যায়।

বিএনপির উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) হিসেবে বিশেষ নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত সরকারের সর্বোচ্চ পর্যায়ে চূড়ান্ত হয়েছে। এ বিষয়ে গেজেট প্রকাশের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানা গেছে। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার (২ ডিসেম্বর) সরকার আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে অবস্থান জানাতে পারে।

বিএনপি নেতাদের কেউই হঠাৎ এই বাড়তি নিরাপত্তার কারণ পরিষ্কার করেননি। যদিও দলীয় একটি সূত্রের জানাচ্ছে, রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় বিএনপিকে সন্তুষ্ট করতেই হয়তো এ সিদ্ধান্ত এসেছে।

এদিকে, সোমবার গভীর রাতে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এবং দলীয় ভাইস চেয়ারপারসন ডা. এ জেড এম জাহিদ হোসেন সিসিইউতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।

সূত্র জানিয়েছে, খালেদা জিয়া মহাসচিবের সঙ্গে কিছুক্ষণ কথাও বলেছেন।

এর আগে চিকিৎসকদের বরাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রেসক্রাইব করা ওষুধে সাড়া মিলছে খালেদা জিয়ার শরীরে।

রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকেও খালেদা জিয়ার স্বাস্থ্য এবং আগামী জাতীয় নির্বাচনের প্রচারণা প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে জানানো হয়, তার শারীরিক অবস্থা সন্তোষজনক নয়।

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রশ্ন উঠলে নেতারা সরাসরি কথা না বললেও দলের বিভিন্ন সূত্রে জানা গেছে, চলতি মাসের শুরুতেই দেশে ফিরছেন তিনি। কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিক কাউন্টডাউন শুরু হবে।

বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, 'তারেক রহমান শিগগিরই ফিরবেন।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. বিরোধী দলের অসহযোগিতার কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: এ্যানি সদ্য. ফুটেজে অপ্রতিমের সঙ্গে এক যুবককে দেখা গেছে, বলছে পুলিশ সদ্য. কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর সদ্য. অপ্রতীম হত্যার ঘটনায় একজন আটক সদ্য. সরকারি কর্মচারীদের জন্য সুখবর, নতুন পে-স্কেলে মিলবে বকেয়া সদ্য. বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সালকেই প্রার্থী করছে বিএনপি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. বিরোধী দলের অসহযোগিতার কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: এ্যানি সদ্য. ফুটেজে অপ্রতিমের সঙ্গে এক যুবককে দেখা গেছে, বলছে পুলিশ সদ্য. কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর সদ্য. অপ্রতীম হত্যার ঘটনায় একজন আটক সদ্য. সরকারি কর্মচারীদের জন্য সুখবর, নতুন পে-স্কেলে মিলবে বকেয়া সদ্য. বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সালকেই প্রার্থী করছে বিএনপি