সোমবার (২৪ নভেম্বর) রাতে রাজধানীতে এনসিপি আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘একাত্তর সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশে গণহত্যা হয়নি? গণহত্যার জন্য অনেক পক্ষ দায়ী ছিল। চব্বিশের গণহত্যার জন্য যেমন আওয়ামী লীগের বিচার চাই, একাত্তরের গণহত্যায় সম্পৃক্ত সব দলের বিচারও চাই। আমরা একপাক্ষিক হতে পারব না।’
বিএনপির এক প্রার্থীর বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘যাদের বংশ পরিচয়ে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির দাগ লেগে আছে, তারা আমাদের বংশ পরিচয় জিজ্ঞেস করছে। আমরা সংস্কারের বংশ চাই, যারা চাঁদাবাজি চায় না, দুর্নীতি চায় না।’
এনসিপি স্বচ্ছ রাজনৈতিক প্রক্রিয়া প্রতিষ্ঠায় কাজ করছে উল্লেখ করে দলটির মুখ্য সমন্বয়ক বলেন, ‘অনেকক্ষেত্রে দেখা যায়, গুলশান বা মগবাজারে গিয়ে হাজিরা দিলেই সিট কনফার্ম। আমাদের এখানে নিম্ন মধ্যবিত্ত-উচ্চবিত্ত সবাই আবেদন করেছে। সবাই মতবিনিময়ে অংশ নিয়েছে।’
এ সময় দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা বলেন, ‘ভোট দিতে গেলে মনে হয় মন্দের ভালো একজনকে বেছে নিতে হবে। কিন্তু আমরা অনেক মানুষকে পেয়েছি, যাদের মানুষ আনন্দ নিয়ে ভোট দেবে।’