রাজনীতি

জিয়াউর রহমান হানাদার বাহিনীর বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন: মঈন খান

জিয়াউর রহমান হানাদার বাহিনীর বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন: মঈন খান

পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মেজর জিয়াউর রহমানই প্রথম বুক চিতিয়ে বিদ্রোহ ঘোষণা করেছিলেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। বুধবার (১০ ডিসেম্বর) নরসিংদীর মেহেরপাড়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
বাম জোটের যমুনা ঘেরাও কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, আহত ১২

বাম জোটের যমুনা ঘেরাও কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, আহত ১২

চট্টগ্রাম পোর্টের নিউমুরিং টার্মিনাল, লালদিয়া কন্টেইনার টার্মিনাল এবং পানগাও কন্টেইনার বন্দর নিয়ে বিদেশি কোম্পানির সঙ্গে রাষ্ট্রীয় চুক্তির প্রতিবাদে বাম সংগঠনসমূহের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জে ১২ জন নেতাকর্মী আহত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

২৫ জুলাই, ২০২৬
নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই: মান্না

নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই: মান্না

অন্তর্বর্তীকালীন সরকারের কোনরকম ছলচাতুরি করে ক্ষমতায় থাকার সুযোগ আর নেই বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। মান্না বলেন, 'নির্বাচন ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। নির্বাচন এবার হতেই হবে। আমি মনে করি, এই অন্তর্বর্তীকালীন সরকার ছলচাতুরি করে আবার ক্ষমতায় বহাল থাকবেন, এই সুযোগ কমে গেছে।'

২৫ জুলাই, ২০২৬
হাসিনার রায়ের প্রতিক্রিয়া জানালেন রিজভী

হাসিনার রায়ের প্রতিক্রিয়া জানালেন রিজভী

শেখ হাসিনার রায়ের বিষয়ে আদালতকে প্রভাবিত করার কোনো ঘটনা ঘটেনি দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় আদালতে হস্তক্ষেপের সুযোগ নেই। নিজের গড়া আদালত ও ট্রাইব্যুনালেই শেখ হাসিনার বিচার হচ্ছে।’

২৫ জুলাই, ২০২৬
শরিকদের কত আসন ছাড়বে বিএনপি?

শরিকদের কত আসন ছাড়বে বিএনপি?

আগামী ফেব্রুয়ারীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরো ৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর আগে, গত ৩ নভেম্বর ২৩৭টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি। বাকি ৬৩ আসনের মধ্যে আজ ৩৬ আসনের প্রার্থী ঘোষণা করল দলটি।

২৫ জুলাই, ২০২৬
তারেক রহমানের সঙ্গে দেশে ফেরার আগ্রহে নেতাকর্মীদের ঢল, নির্ধারিত ফ্লাইটের সব টিকিট বিক্রি

তারেক রহমানের সঙ্গে দেশে ফেরার আগ্রহে নেতাকর্মীদের ঢল, নির্ধারিত ফ্লাইটের সব টিকিট বিক্রি

দীর্ঘ ১৮ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির পক্ষ থেকে আগে থেকেই এ তথ্য জানানো হলেও মঙ্গলবার (১৬ ডিসেম্বর) নিজ মুখে দেশে ফেরার ঘোষণা দেন তিনি। যে ফ্লাইটে তিনি দেশে ফিরবেন, তা নির্ধারিত হওয়ার পরপরই ওই ফ্লাইটের টিকিট কিনতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দেয় এবং অল্প সময়ের মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে যায়।

২৫ জুলাই, ২০২৬
আমার মৃত্যুদণ্ডের পর ভূমিকম্প ‘আল্লাহর খেলা’: শেখ হাসিনা

আমার মৃত্যুদণ্ডের পর ভূমিকম্প ‘আল্লাহর খেলা’: শেখ হাসিনা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির রায় ঘোষণার পর বারবার ভূমিকম্পকে ‘আল্লাহর খেলা’ বলে মন্তব্য করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে এক অডিও বার্তায় এ মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা জানান, তার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার দিনই বন্দর লিজ সংক্রান্ত চুক্তির বিষয়টি সামনে আসে এবং এরপরই দেশে বেশ কয়েকটি ভূমিকম্প ঘটে। তিনি বলেন, ‘এটা আল্লাহর খেলা। আমাকে মৃত্যুদণ্ড দিলো, সেদিনই পোর্ট বিক্রির চুক্তি করলো। তারপরই ভয়াবহ ভূমিকম্প হলো, তাও আবার পরপর দুইদিন।’

২৫ জুলাই, ২০২৬
সিসিইউতে খালেদা জিয়া

সিসিইউতে খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির। গত রোববার (২৩ নভেম্বর) রাত ৮টায় শারীরিক জটিলতা দেখা দেওয়ায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে।

২৫ জুলাই, ২০২৬
ডা. তাহেরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

ডা. তাহেরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহেরকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

২৫ জুলাই, ২০২৬
‘নির্বাচনি যুদ্ধে’ নেতাকর্মীদের একযোগে নামতে হবে মাঠে: তারেক রহমান

‘নির্বাচনি যুদ্ধে’ নেতাকর্মীদের একযোগে নামতে হবে মাঠে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী জাতীয় নির্বাচনের ‘নির্বাচনি যুদ্ধ’ মোকাবিলায় দলের নেতাকর্মীদের একযোগে মাঠে নামার আহ্বান জানিয়েছেন। সারা দেশ থেকে আসা নেতাদের উদ্দেশে তিনি বলেন, তারা দীর্ঘদিন অত্যাচার-নির্যাতনের মধ্যেও দলকে ধরে রেখেছেন। ওয়ান-ইলেভেনের সময় থেকে শুরু করে গত স্বৈরাচারী সরকারের ১৫ বছরের নানা ষড়যন্ত্রও তারা মোকাবিলা করেছেন। তাই এখনকার নির্বাচনি লড়াই সামাল দিতে না পারার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
তফসিল ঘোষণা মানেই নিরপেক্ষ নির্বাচন নয়: গোলাম পরওয়ার

তফসিল ঘোষণা মানেই নিরপেক্ষ নির্বাচন নয়: গোলাম পরওয়ার

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণাকে ইতিবাচক পদক্ষেপ বলে উল্লেখ করলেও শুধুমাত্র তফসিল প্রকাশ করলেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হয় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

২৫ জুলাই, ২০২৬
নিরাপত্তা ঝুঁকির অভিযোগে ইসির কাছে সিগমা-ফুয়াদের আবেদন

নিরাপত্তা ঝুঁকির অভিযোগে ইসির কাছে সিগমা-ফুয়াদের আবেদন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে লিখিত আবেদন করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা এবং আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল-৩ আসনের সম্ভাব্য প্রার্থী আসাদুজ্জামান ফুয়াদ। বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে গিয়ে তারা পৃথকভাবে আবেদন জমা দেন।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি