জিয়াউর রহমান হানাদার বাহিনীর বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন: মঈন খান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মেজর জিয়াউর রহমানই প্রথম বুক চিতিয়ে বিদ্রোহ ঘোষণা করেছিলেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।
 
বুধবার (১০ ডিসেম্বর) নরসিংদীর মেহেরপাড়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
 
ড. মঈন বলেন, 'স্বাধীনতার সেই সংকটময় সময়ে অনেক বড় বড় নেতা সাহস করে মুখ খুলতে পারেননি। কিন্তু, জিয়াউর রহমান কালুরঘাট বেতারকেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।'
 
তিনি আরও বলেন, 'কিছু কুচক্রী মহলের ষড়যন্ত্রে শহিদ জিয়াউর রহমানকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিলো। সেই কঠিন সময়ে বিএনপির হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া।'
 
মাধবদী থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন রানার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে দেড় হাজারের বেশি অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। পরে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি