বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির।
গত রোববার (২৩ নভেম্বর) রাত ৮টায় শারীরিক জটিলতা দেখা দেওয়ায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে।
বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, 'আজ দুপুর ১টায় আমি এভার কেয়ার হাসপাতালে এসেছি। খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছি। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে মেডিকেল বোর্ডের মাধ্যমে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা হচ্ছে।'
দলের পক্ষ থেকে খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।