রাজনীতি
বিএনপি মনোনীত প্রার্থী জালালের দেশত্যাগে নিষেধাজ্ঞা
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে চাঁদপুর-২ (মতলব) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ড. মো. জালাল উদ্দিনসহ পাঁচজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
তারেক রহমান হবেন ভোটার ২৭ ডিসেম্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আগামী ২৭ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হবেন। সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত: রিজভী
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধের অবসান চান বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৩ ডিসেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, মস্কো সফরকারী তাঁর বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ এবং জামাতা ও অনানুষ্ঠানিক উপদেষ্টা জ্যারেড কুশনারের সঙ্গে পুতিনের বৈঠকের পর তার এই ধারণা হয়েছে। ট্রাম্প বলেন, 'তাদের ধারণা খুব স্পষ্ট, পুতিন যুদ্ধ শেষ করতে চান। তিনি একটি সমঝোতায় পৌঁছাতে চান।'
আওয়ামীপন্থী আইনজীবীর সঙ্গে হাদি-হাসনাতের ছবি ভাইরাল
আওয়ামীপন্থী আইনজীবী নাজিরুল কবিরের সঙ্গে আততায়ীর গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং এবি পার্টির সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এসব ছবিতে তাদের সঙ্গে ওই আইনজীবীর পরিচয় কীভাবে হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এনসিপির প্রার্থী তালিকায় নেই সামান্তা শারমিন নাম!
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রথম ধাপে ১২৫ প্রার্থীর মনোনয়ন তালিকা ঘোষণা করেছে। বুধবার (১০ ডিসেম্বর) ঘোষিত তালিকায় কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ সব নেতার নাম অন্তর্ভুক্ত থাকলেও দলের আলোচিত নেতা ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনের নাম এই তালিকায় দেখা যায়নি। বিভিন্ন সূত্রে জানা গিয়েছিল, এবারের নির্বাচনে রংপুর-১ থেকে মনোনয়ন নিতে পারেন তিনি। তবে, শেষ পর্যন্ত প্রথম দফার তালিকায় তার নাম না থাকা অনেকে অবাক করেছে।
বেগম রোকেয়াকে 'মুরতাদ-কাফির' আখ্যা: বিএনপি তীব্র নিন্দা
বেগম রোকেয়া দিবসে সামাজিক মাধ্যমে বিশিষ্ট নারী শিক্ষার্থী ও লেখক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে 'মুরতাদ কাফির' আখ্যা দেয়ায় তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার রাজধানীর কৃষিবি ইনস্টিটিউট মিলনায়তনে ৭দিনব্যাপি 'দেশ গড়ার পরিকল্পনা'র পঞ্চম দিনের কর্মশালায় এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এনসিপির শাপলা কলির স্কেচ যুক্ত করল ইসি
নাগরিক পার্টি (এনসিপি)-র দলীয় প্রতীক ‘শাপলা কলি’র স্কেচ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির নির্ধারিত এই স্কেচই ব্যবহার করা হবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপারে। বুধবার (২৬ নভেম্বর) ইসি 'শাপলা কলি' প্রতীকের স্কেচ নির্ধারণ করেছে বলে জানিয়েছেন দলটির এক দায়িত্বশীল নেতা।
জামায়াত আমিরের সঙ্গে বিদায়ী ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিদায়ী ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে জামায়াতের বসুন্ধরার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন হাইকমিশনের হেড অব পলিটিক্যাল মি. টিমোথি ডাকেট।
দেশে ফিরতে এখনও ট্রাভেল পাস চাননি তারেক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার জন্য এখনো কোনো ট্রাভেল পাসের আবেদন করেননি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (১৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি, দেশে আসছেন জোবাইদা রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় আসছেন। সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিএনপির উচ্চ পর্যায়ের সূত্রে জানা গেছে, তারেক রহমানের স্ত্রী বাংলাদেশে পৌঁছানোর পর খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে লন্ডনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে।
বিএনপি নেতা ইলিয়াস আলীর বিষয়ে চাঞ্চল্যকর তথ্য
১৩ বছর আগে ঢাকা থেকে তুলে নেওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীর পরিণতি নিয়ে নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। গুমের শিকার হওয়ার পর তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে যাচ্ছেন যারা
উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। কাতার সরকারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে আজ মধ্যরাতে রওনা হতে পারেন তিনি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানাতে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার সঙ্গে ৭ জন চিকিৎসক সহ থাকবেন ১৪ জন সঙ্গী।