রাজনীতি

বিদায় জানাতে এয়ারপোর্টে না যাওয়ার অনুরোধ তারেক রহমানের

বিদায় জানাতে এয়ারপোর্টে না যাওয়ার অনুরোধ তারেক রহমানের

দলীয় নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিদের এয়ারপোর্টে তাকে বিদায় জানাতে না যাওয়ার অনুরোধ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ২৫ তারিখে ইনশাআল্লাহ সবার দোয়ায় ও আল্লাহর রহমতে তিনি দেশে ফিরে যাবেন, তবে সেদিন যেন কেউ তাকে বিদায় দিতে এয়ারপোর্টে না যান। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় দেওয়া বক্তব্যে এ অনুরোধ জানান তিনি।

২৫ জুলাই, ২০২৬
অরাজকতা রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের

অরাজকতা রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সামনের দিনগুলো খুব একটা ভালো নয়। দেশের বিভিন্ন স্থানে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে। এ অবস্থায় গণতন্ত্রে বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে। রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে জুলাই শহীদদের স্মরণে নির্মিত ডিজিটাল স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, সামনে আমাদের অনেক কাজ।

২৫ জুলাই, ২০২৬
রাজাকারদের জন্য আওয়ামী লীগই উপযুক্ত দল: মির্জা আব্বাস

রাজাকারদের জন্য আওয়ামী লীগই উপযুক্ত দল: মির্জা আব্বাস

মুক্তিযুদ্ধের সময় আলবদর–রাজাকার পরিচিত গোষ্ঠীর রাজনৈতিক সক্রিয়তা ও সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এদের জন্য আওয়ামী লীগই উপযুক্ত দল ছিল। বাংলাদেশ জামায়াত ইসলামীকে ইঙ্গিত করে তিনি বলেন, যারা স্বাধীনতার সময় পাকিস্তানি বাহিনীর সহযোগী ছিল, তারা এখন আবার বড় বড় কথা বলছে ও ভোট চাইছে। বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর সিদ্ধেশ্বরী বালুর মাঠে এক মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
বিএনপির সঙ্গে গণ অধিকার পরিষদের ২ আসনে সমঝোতা

বিএনপির সঙ্গে গণ অধিকার পরিষদের ২ আসনে সমঝোতা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদের সঙ্গে দুইটি আসনে সমঝোতায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (২১ ডিসেম্বর) রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে এ সমঝোতা হয়।

২৫ জুলাই, ২০২৬
খালেদা জিয়ার সুস্থতা কামনায় পর্তুগালে দোয়া মাহফিল

খালেদা জিয়ার সুস্থতা কামনায় পর্তুগালে দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় পর্তুগালে বিশেষ দোয়া মাহফিল করেছে পর্তুগাল শাখা বিএনপির নেতাকর্মীরা। রাজধানীর লিসবনে স্থানীয় একটি রেস্টুরেন্টে এ দোয়া মাহফিল,অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারপারস বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত ও মোনাজাত করেন বায়তুল মোকাররম মসজিদের খতিব কায়েস আহমদ আবদুল্লাহ।

২৫ জুলাই, ২০২৬
দেশে ষড়যন্ত্র থেমে নেই, সবাই ঐক্যবদ্ধ থাকুন: তারেক রহমান

দেশে ষড়যন্ত্র থেমে নেই, সবাই ঐক্যবদ্ধ থাকুন: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকলের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেছেন, দেশে ষড়যন্ত্র থেমে নেই, সামনে কঠিন সময়। এই নির্বাচনও খুব সহজ নয়। তাই সকলে ঐক্যবদ্ধ থাকুন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে লন্ডন বিএনপি আয়োজিত লন্ডনের সিটি প্যাভিলিয়নে আলোচনা সভায় এ কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, ‘আমি এক বছর আগে আপনাদেরকে বলেছিলাম, সামনে কিন্তুকঠিন সময়।

২৫ জুলাই, ২০২৬
‘শাপলা কলি’ প্রতীকে নিবন্ধন সনদ পেল এনসিপি

‘শাপলা কলি’ প্রতীকে নিবন্ধন সনদ পেল এনসিপি

নির্বাচন কমিশনের (ইসি) কাছ থেকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন সনদ গ্রহণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির জন্য বরাদ্দ করা হয়েছে ‘শাপলা কলি’ প্রতীক। বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে এই সার্টিফিকেট গ্রহণ করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। নিবন্ধন প্রক্রিয়ায় দীর্ঘ পথ অতিক্রমের কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, 'কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের নিরলস পরিশ্রমের ফলেই দলটি আনুষ্ঠানিক প্রতীক পেয়েছে।'

২৫ জুলাই, ২০২৬
দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তফসিল ঘোষণা করা উচিত : নাহিদ ইসলাম

দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তফসিল ঘোষণা করা উচিত : নাহিদ ইসলাম

দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং সব দলের প্রস্তুতির সুবিধার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এমন সময়ে ঘোষণা করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান।

২৫ জুলাই, ২০২৬
খালেদা জিয়া ও তারেক রহমানের ২ আসনে প্রার্থী দিল এনসিপি

খালেদা জিয়া ও তারেক রহমানের ২ আসনে প্রার্থী দিল এনসিপি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যে তিনটি আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লড়াই করবেন, তার একটি দিনাজপুর–৩-এ প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রার্থী দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শাপলা কলি প্রতীক নিয়ে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আ হ ম সামশুল মুক্তাদির। খালেদা জিয়ার অন্য দুই আসন বগুড়া–৭ ও ফেনী–১-এ এখন পর্যন্ত এনসিপি কাউকে মনোনয়ন দেয়নি।

২৫ জুলাই, ২০২৬
সীমান্তে আর কত জীবন যাবে, প্রশ্ন জামায়াত আমিরের

সীমান্তে আর কত জীবন যাবে, প্রশ্ন জামায়াত আমিরের

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে দুই বাংলাদেশির মৃত্যুকে গভীর উদ্বেগজনক ঘটনা বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি এ ঘটনার স্বাধীন তদন্ত ও সীমান্তে সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

২৫ জুলাই, ২০২৬
বিএনপি ছেড়ে এনসিপির মনোনয়ন পেলেন সাবেক প্রতিমন্ত্রী মনজুর কাদের

বিএনপি ছেড়ে এনসিপির মনোনয়ন পেলেন সাবেক প্রতিমন্ত্রী মনজুর কাদের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সিরাজগঞ্জ–৫ (বেলকুচি ও চৌহালী) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রাথমিক মনোনয়ন পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ও চারবারের সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর মনজুর কাদের। বুধবার (৯ ডিসেম্বর) দলটি প্রথম ধাপে ১২৫টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করে।

২৫ জুলাই, ২০২৬
হাদির অবস্থা এখনও সংকটাপন্ন, ব্রেন সক্রিয় করতে প্রয়োজন অপারেশন

হাদির অবস্থা এখনও সংকটাপন্ন, ব্রেন সক্রিয় করতে প্রয়োজন অপারেশন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার ব্রেন সক্রিয় করার জন্য অপারেশনের প্রয়োজন। তবে, তার শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল না হওয়ায় অপারেশন করা এখনই সম্ভব না। বুধবার (১৭ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের ফেসবুক পেইজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে ইনকিলাব মঞ্চ।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি