তারেক রহমানের সঙ্গে দেশে ফেরার আগ্রহে নেতাকর্মীদের ঢল, নির্ধারিত ফ্লাইটের সব টিকিট বিক্রি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

দীর্ঘ ১৮ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির পক্ষ থেকে আগে থেকেই এ তথ্য জানানো হলেও মঙ্গলবার (১৬ ডিসেম্বর) নিজ মুখে দেশে ফেরার ঘোষণা দেন তিনি। যে ফ্লাইটে তিনি দেশে ফিরবেন, তা নির্ধারিত হওয়ার পরপরই ওই ফ্লাইটের টিকিট কিনতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দেয় এবং অল্প সময়ের মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে যায়।

দলীয় সূত্রে জানা গেছে, লন্ডন সময় ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। বিজি-২০২ নম্বর ফ্লাইটে তার সঙ্গে বিএনপির অন্তত ৫০ জন নেতাকর্মী থাকবেন। বাংলাদেশ সময় ২৫ ডিসেম্বর সকালে ঢাকায় পৌঁছাতে পারেন দীর্ঘদিন নির্বাসিত থাকা এই নেতা।

তারেক রহমানের দেশে ফেরার খবরে বিএনপির বহু নেতাকর্মী একই ফ্লাইটে দেশে ফিরতে চেয়েছিলেন। তবে সীমিত সময়ের মধ্যেই টিকিট শেষ হয়ে যাওয়ায় অনেকেই তা সংগ্রহ করতে পারেননি।

এদিকে দেশে ফেরার সময় লন্ডনের বিমানবন্দরে ভিড় না করার জন্য যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছেন তারেক রহমান। লন্ডনে যুক্তরাজ্য বিএনপির আয়োজনে বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি বলেন, প্রায় ১৭ থেকে ১৮ বছর তিনি যুক্তরাজ্যে অবস্থান করেছেন এবং আগামী ২৫ ডিসেম্বর ইনশাআল্লাহ দেশে ফিরে যাবেন।

তিনি আরও বলেন, এয়ারপোর্টে উপস্থিত হলে হট্টগোল সৃষ্টি হতে পারে এবং এতে করে সবাইকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা হবে, যা দেশের ও দলের সুনামের জন্য ক্ষতিকর হতে পারে। তাই সেদিন বিমানবন্দরে না যাওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানান তিনি।

তারেক রহমান দেশে ফেরার আগেই তার বাসভবন ও অফিসের সংস্কারকাজ প্রায় শেষ হয়েছে। সরেজমিনে দেখা গেছে, বাড়ির দেয়ালে নতুন রঙ, চারপাশে কাঁটাতারের বেড়া, নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পুলিশ বক্স বসানো হয়েছে। ছোট গেটের পরিবর্তে বড় গেট লাগানো হয়েছে এবং ভেতরের সংস্কারকাজও শেষ পর্যায়ে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িটি প্রায় প্রস্তুত। কোনো কারণে পুরোপুরি প্রস্তুত না হলে পাশের মায়ের ভাড়া বাসা ফিরোজায় উঠবেন তারেক রহমান। দেশে ফিরে তিনি বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয় থেকেই অফিস করবেন।

তিনি আরও জানান, তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তাদের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও বাবার সঙ্গে দেশে ফিরতে পারেন।

এদিকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ‘প্রধান নিরাপত্তা কর্মকর্তা’ হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। এক বিজ্ঞপ্তিতে বিএনপি জানায়, দলের সর্বোচ্চ নেতৃত্বের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার ও সুসংহত করতেই এই নিয়োগ।

উল্লেখ্য, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দীর্ঘ সময় তিনি দেশে ফিরতে পারেননি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি