রাজনীতি

সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের

সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নিজেকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করেছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। তাহের বলেন, রাজাকার ও আলবদরের প্রসঙ্গ এখন অপ্রাসঙ্গিক। তাঁর বক্তব্য অনুযায়ী, বর্তমান সংসদে উপস্থিত কেউই ওই পরিচয়ের সঙ্গে যুক্ত নন।

২৫ জুলাই, ২০২৬
নির্বাচনে সাড়ে ৪ কোটি টাকা খরচ করেছে জামায়াত

নির্বাচনে সাড়ে ৪ কোটি টাকা খরচ করেছে জামায়াত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ২২৫ প্রার্থীর নির্বাচনী ব্যয়সহ দলের সার্বিক খরচের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১২ মে) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে এ হিসাব বিবরণী জমা দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

২৫ জুলাই, ২০২৬
পলকের ঘাড় ও কোমরের পাঁচটি হাড় সরে গেছে: আইনজীবী

পলকের ঘাড় ও কোমরের পাঁচটি হাড় সরে গেছে: আইনজীবী

সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের এমআরআই প্রতিবেদনে ঘাড় ও কোমরের গুরুতর সমস্যার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন তার আইনজীবী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়ার পথে ঘটে যাওয়া দুর্ঘটনায় তিনি আঘাতপ্রাপ্ত হন বলেও দাবি করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
এমপিরা আশ্রয়-প্রশ্রয় দিলে চাঁদাবাজি বন্ধ করা অসম্ভব: জামায়াত আমির

এমপিরা আশ্রয়-প্রশ্রয় দিলে চাঁদাবাজি বন্ধ করা অসম্ভব: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও শফিকুর রহমান বলেছেন, সংসদ সদস্যরা (এমপি) আশ্রয়-প্রশ্রয় না দিলে দেশে চাঁদাবাজি বন্ধ করা সম্ভব। তাঁর ভাষায়, সংসদের ৩০০ সদস্য যদি চাঁদাবাজি বন্ধের বিষয়ে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেন, তাহলে কেউ আর এ ধরনের কর্মকাণ্ড করার সাহস পাবে না। তবে এমপিরাই যদি চাঁদাবাজদের পৃষ্ঠপোষকতা দেন, তাহলে এটি বন্ধ করা অসম্ভব হয়ে পড়ে।

২৫ জুলাই, ২০২৬
সাদিক কায়েমকে ডিএসসিসির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের

সাদিক কায়েমকে ডিএসসিসির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের

দলীয় সূত্রে জানা গেছে, প্রার্থিতার বিষয়টি প্রাথমিকভাবে চূড়ান্ত করা হলেও আগামী এক-দুই দিনের মধ্যে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে। তবে এ বিষয়ে সাদিক কায়েম তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে তিনি ইতোমধ্যে তার জাতীয় পরিচয়পত্র খাগড়াছড়ি থেকে স্থানান্তর করে ঢাকার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।

২৫ জুলাই, ২০২৬
সংবিধান সংস্কার ইস্যুতে সরকার যত দ্রুত বুঝবে, সংকট তত তাড়াতাড়ি কাটবে

সংবিধান সংস্কার ইস্যুতে সরকার যত দ্রুত বুঝবে, সংকট তত তাড়াতাড়ি কাটবে

সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকারি দল যত তাড়াতাড়ি সংবিধান সংস্কার বিষয়ে বুঝবে, সংকট তত তাড়াতাড়ি কাটবে।’ তা না হলে আমাদের পথও খোলা, তাদের পথও খোলা। যদি না হয়, তাহলে এই আকাঙ্ক্ষা যে বিশাল জনগোষ্ঠী পোষণ করে—৭০ ভাগ মানুষ, আমরা তাদের সঙ্গে নিয়ে এই দাবি আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ।

২৫ জুলাই, ২০২৬
ডিপ স্টেট কারা, ক্ষমতায় রাখার প্রস্তাবে কী শর্ত ছিল, বললেন আসিফ

ডিপ স্টেট কারা, ক্ষমতায় রাখার প্রস্তাবে কী শর্ত ছিল, বললেন আসিফ

‘ডিপ স্টেট’ থেকে অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দেওয়া হয়েছিল—সেই সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এমন বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল তৈরি হয়েছে। কখন, কী শর্তে এমন প্রস্তাব দেওয়া হয়েছিল বা ‘ডিপ স্টেট’ বলতে কাদের বুঝিয়েছেন—এখন সেই প্রশ্নও সামনে আসছে।

২৫ জুলাই, ২০২৬
সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম শুক্রবার থেকে বিক্রি করবে বিএনপি

সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম শুক্রবার থেকে বিক্রি করবে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টা থেকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম বিক্রি শুরু হবে, যা চলবে ১২ এপ্রিল পর্যন্ত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী এ তথ্য জানান। তিনি বলেন, একই দিন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে এবং ১২ এপ্রিল ফরম বিক্রি ও জমার শেষ দিন।

২৫ জুলাই, ২০২৬
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। উন্নতির ধারাবাহিকতায় তাকে সিসিইউ (কার্ডিয়াক কেয়ার ইউনিট) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) পরিবারের বরাত দিয়ে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, মির্জা আব্বাস আগের তুলনায় কিছুটা সুস্থ আছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অল্পস্বল্প কথা বলতেও পারছেন।

২৫ জুলাই, ২০২৬
এনসিপিতে রুমিন ফারহানা, জুনায়েদ-রাফেসহ অর্ধশত জুলাইয়ের পরিচিত মুখ যোগ দেওয়ার গুঞ্জন

এনসিপিতে রুমিন ফারহানা, জুনায়েদ-রাফেসহ অর্ধশত জুলাইয়ের পরিচিত মুখ যোগ দেওয়ার গুঞ্জন

এনসিপি সূত্র জানায়, দলটি জুলাই আন্দোলনের বিভিন্ন প্ল্যাটফর্ম, রাজনৈতিক দল ও সংগঠনগুলোর সঙ্গে ধারাবাহিক যোগাযোগ রাখছে। এর মধ্যে উল্লেখযোগ্য আপ বাংলাদেশ ও এবি পার্টি। সূত্রের তথ্যমতে, আপ বাংলাদেশের শীর্ষ তিন নেতাসহ প্রায় ২৫-৩০ জন প্রাথমিকভাবে এনসিপিতে যোগ দিতে চলেছেন। এছাড়া এবি পার্টি থেকে একটি অংশ যোগদানের সম্ভাবনা রয়েছে। নয় দফার ঘোষক, ২০২৫ সালের ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী আব্দুল কাদের এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক হাসিব আল হাসানসহ আরও অনেকের সঙ্গে কথাবার্তাও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

২৫ জুলাই, ২০২৬
জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রী টুকু আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী: মুফতি আমির হামজা

জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রী টুকু আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী: মুফতি আমির হামজা

শুক্রবার (২৭ মার্চ) কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় মসজিদে জুমার নামাজের আগে এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, 'মন্ত্রী টুকু জামায়াতে ইসলামী বা অন্য কোনো দলের প্রতি বিদ্বেষী নন, তিনি ইসলামবিদ্বেষী।' মন্ত্রী টুকুর একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'এই দেশে ধর্ম প্রতিষ্ঠার জন্য নাকি মুক্তিযুদ্ধ হয়নি—এমন মন্তব্য করা হয়েছে। তাহলে মুক্তিযুদ্ধ কেন হয়েছিল, তা মুক্তিযোদ্ধাদের কাছেই জানতে হবে।'

২৫ জুলাই, ২০২৬
পদ ছাড়ছেন জোনায়েদ সাকি, শনিবার গণসংহতির সংবাদ সম্মেলন

পদ ছাড়ছেন জোনায়েদ সাকি, শনিবার গণসংহতির সংবাদ সম্মেলন

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ ছাড়ছেন জোনায়েদ সাকি। এ বিষয়ে বিস্তারিত জানাতে শনিবার (৪ এপ্রিল) সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে গণসংহতি আন্দোলন। শুক্রবার (৩ এপ্রিল) দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাচ্চু ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার