নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ

স
সদ্য সংবাদ ডেস্ক
৩ নভেম্বর, ২০২৬ ১৮:২৮:৫৮
ছবি: সংগৃহীত

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে নিয়ে দেওয়া বক্তব্যের জেরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে ওই বক্তব্যকে মিথ্যা ও মানহানিকর উল্লেখ করে ১৫ দিনের মধ্যে তা প্রত্যাহার এবং প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সহদপ্তর সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহমুদুর রহমান মিশন ভূঁইয়ার পক্ষে নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইয়াছিন আরাফাত (সম্রাট)।

আইনি নোটিশে উল্লেখ করা হয়, সম্প্রতি ঢাকার একটি জনসভায় বক্তব্য দিতে গিয়ে শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে জড়িয়ে আপত্তিকর মন্তব্য করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সেখানে এ্যানির ফোনকল ও অর্থ পাঠানোর বিষয়ে একটি বক্তব্য দেন তিনি। গত ৩০ অক্টোবর বক্তব্যটির অংশবিশেষ চ্যানেল ২৪সহ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

নোটিশ প্রেরকের দাবি, পাটওয়ারীর ওই বক্তব্যের পক্ষে কোনো সত্যতা নেই। এটি মনগড়া ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এমন মন্তব্যে পানিসম্পদমন্ত্রীর ব্যক্তিগত সম্মান এবং সামাজিক মর্যাদা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, শহীদউদ্দীন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য। তার বিরুদ্ধে এ ধরনের বক্তব্য দণ্ডবিধি ১৮৬০-এর ৪৯৯ ও ৫০০ ধারায় মানহানির অভিযোগের আওতায় পড়তে পারে বলে নোটিশে দাবি করা হয়েছে।

নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা না চাইলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে উপযুক্ত আদালতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

রাজনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ সদ্য. চারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলা সদ্য. হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন জুলাই অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা, মন্ত্রণালয়ে চিঠি সদ্য. ওমরাহ পালনে ২২ সদস্যকে সৌদি আরব পাঠাচ্ছে আনসার-ভিডিপি সদ্য. আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গাজীপুরে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ সদ্য. চারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলা সদ্য. হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন জুলাই অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা, মন্ত্রণালয়ে চিঠি সদ্য. ওমরাহ পালনে ২২ সদস্যকে সৌদি আরব পাঠাচ্ছে আনসার-ভিডিপি সদ্য. আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গাজীপুরে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান