দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার

স
সদ্য সংবাদ ডেস্ক
৪ নভেম্বর, ২০২৬ ০১:২৬:৪৪
ছবি: সংগৃহীত

নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য (এমপি) ফজলে হুদা বাবুলের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট। গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাঁকে এসব অভিযোগ করতে শোনা যায়। একপর্যায়ে অভিযোগের প্রমাণ প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে উপস্থাপনের ঘোষণা দেন তিনি।

জানা গেছে, গতকাল বিকেলে রিকশা-ভ্যানশ্রমিক অফিসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আয়োজনে ওই সভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সেখানেই এমপির বিরুদ্ধে এসব অভিযোগ তোলেন বুলেট।

ভিডিওতে মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি বলেন, মহাদেবপুরে বিএনপির নামে আলাদা সাইনবোর্ড লাগিয়ে একটি কার্যালয় করা হয়েছে। ৭ নভেম্বরের কর্মসূচি শেষে ওই সাইনবোর্ড খুলে ফেলা হবে।

ভিডিওতে রবিউল আলম বুলেটকে বলতে শোনা যায়, ‘আমাদের দলের চেয়ারম্যান আমাদের বলেছিলেন, “আপনারা সুসংগঠিত থাকেন।” আমাদের চেয়ারম্যান দরকার। আমরা যদি জনগণের বিশ্বাস অর্জন করতে চাই, তাহলে নিয়মতান্ত্রিকভাবে চলতে হবে। আমরা সেভাবেই চলে আসছি। এত দিন স্থানীয় সরকার নির্বাচনের কথা চিন্তা করে মুখ খুলিনি।’

বুলেট আরও বলেন, প্রতিটি ইউনিয়নে চিঠি দিয়ে চাঁদা নেওয়ার যে অভিযোগ উঠেছে, তার জবাব জনগণই দেবে। কোন ইউনিয়নে বিএনপি টাকা চেয়েছে এবং এমপি কার কাছে টাকা চেয়েছেন, তার প্রমাণ জনগণের সামনে তুলে ধরা হবে।

তিনি বলেন, ‘গত ৮-৯ মাসে এমপি সাহেব কোথা থেকে কত টাকা নিয়েছেন, কোন ব্যাংক থেকে ব্যাংক ড্রাফটের মাধ্যমে তা জমা হয়েছে, তার সব হিসাব ব্যাংক ড্রাফটের নম্বরসহ তারেক রহমানের কাছে উপস্থাপন করা হবে।’ মহাদেবপুর থানা এলাকায় ব্যাংক ড্রাফটসংক্রান্ত দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে না পারলে রাজনীতি করবেন না বলেও ঘোষণা দেন তিনি।

স্বৈরাচারী সরকারের পতনের প্রসঙ্গ টেনে বুলেট বলেন, ‘শেখ হাসিনার কাছে পুলিশ ছিল, আর্মি ছিল, বিজিবি ছিল, ক্ষমতা ছিল, প্রশাসন ছিল; কিন্তু জনগণের কাছে সেই হাসিনা টিকে থাকতে পারেনি। এমপি যত বড় ক্ষমতাধরই হোন এবং তাঁর কাছে পুলিশ বা সিভিল প্রশাসন যা-ই থাকুক না কেন, জনগণের শক্তির চেয়ে বড় কিছু নয়।’

স্থানীয় সাবেক সংসদ সদস্য সেলিমের আমলের সঙ্গে তুলনা করে বুলেট বলেন, ‘গত পাঁচ বছরে সেলিম যা করেননি, আমার তো ধারণা, এই ৮-৯ মাসে তার চেয়ে বেশি দুর্নীতি হয়েছে। এক খাদ্যগুদাম থেকেই তিনি (বর্তমান এমপি) তিন কোটি টাকার বেশি নিয়েছেন। কোনো কাজ না করেই কীভাবে কাজের বিল তোলা হয়েছে—সব হিসাব সময়মতো দেওয়া হবে।’

ভিডিওর বিষয়ে জানতে চাইলে মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট বলেন, ‘এ বিষয়ে সময়মতো কথা বলব।’

তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, ‘রাজনীতিতে থাকলে মানুষ এমন রাজনৈতিক কথা বলবেই। বাংলাদেশ এখন তথ্যপ্রবাহের ক্ষেত্রে স্বাধীন এবং বিএনপি সবকিছু উন্মুক্ত করে দিয়েছে, তাই লুকোচুরির কিছু নেই। যার কাছে অডিও বা বক্তব্য রয়েছে, তিনি প্রমাণসহ জাতির সামনে আসুন। আমি রাজনীতিতে নতুন নই; রাজনীতি করতে গেলে অনেকেই অনেক কথা বলবে। আপনারা স্বাধীনভাবে খোঁজ নিয়ে প্রতিবেদন করতে পারেন।’​


সদ্য সংবাদ/ এরআর

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার