নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো

স
সদ্য সংবাদ ডেস্ক
৪ নভেম্বর, ২০২৬ ০১:৪৫:১১
ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করতে যৌথভাবে কাজ করার বিষয়ে একমত হয়েছে দেশটির আরব জয়েন্ট লিস্ট ও ডেমোক্র্যাটস পার্টি। গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নেসেট নির্বাচনের ফল প্রকাশের পর মঙ্গলবার (৩ নভেম্বর) প্রথমবারের মতো বৈঠকে বসে দল দুটি। বৈঠকে সরকার পরিবর্তনে পার্লামেন্টে সমন্বিত উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

আরব জয়েন্ট লিস্টের এক বিবৃতিতে জানানো হয়, দলটির চেয়ারম্যান ইউসেফ জাবারিন ও পার্লামেন্টারি গ্রুপের নেতা আহমেদ তিবি ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলানের সঙ্গে বৈঠক করেন। তাঁরা নির্বাচনের ফলাফল পর্যালোচনার পাশাপাশি বিরোধী দলগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।

নির্বাচনের প্রাথমিক ফল অনুযায়ী, ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন। বিরোধী দলগুলো পেয়েছে ৪৮টি আসন। অন্যদিকে, আরব দলগুলোর আসনসংখ্যা ১৯। এর মধ্যে জয়েন্ট লিস্টের ১১টি এবং রা’আমের আটটি আসন রয়েছে।

বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহু, ইতামার বেন-গভির ও বেজালেল স্মোত্রিচের নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করে বিকল্প সরকার গঠনে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগানোর বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে। এ ছাড়া ইসরায়েলের আরব নাগরিকদের বিভিন্ন সমস্যা এবং সমতা ও শান্তিভিত্তিক রাজনৈতিক কর্মসূচি নিয়েও আলোচনা হয়েছে।

এদিকে বুধবার ও বৃহস্পতিবার নেসেটে প্রতিনিধিত্বকারী দলগুলোর সঙ্গে পরামর্শ করবেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। এরপর সরকার গঠনের দায়িত্ব দেওয়ার জন্য একজন আইনপ্রণেতাকে মনোনীত করবেন তিনি।

বিরোধী জোট চেঞ্জ ব্লকের নেতা ও ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকট আরব আইনপ্রণেতাদের সমর্থন পেলে সরকার গঠনের দায়িত্ব পাওয়ার জন্য সবচেয়ে বেশি সুপারিশ পেতে পারেন।

২০২২ সালের শেষ দিক থেকে ইসরায়েলের ক্ষমতায় রয়েছেন নেতানিয়াহু। দুর্নীতির অভিযোগে তাঁর বিরুদ্ধে বিচার চলছে। এ ছাড়া গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০২৪ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৭৪ হাজার ৫০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের অধিকাংশই নারী ও শিশু।​


সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার