নোবিপ্রবিতে ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া পার্টনারশিপ’ শীর্ষক সেমিনার

নোবিপ্রবি প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:১৩:০৭

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘ব্রিজিং দ্য গ্যাপ: স্ট্রেন্থেনিং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া পার্টনারশিপস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, দেশে এবারই প্রথম জিডিপির ২ শতাংশ বাজেট শিক্ষা খাতে বরাদ্দ করেছে সরকার। এটি আগে ছিল ১.৫ শতাংশ এবং এটিকে আমরা আগামী চার বছরে ধীরে ধীরে ৫ শতাংশে উন্নীত করতে চাই। কিন্তু এই বাজেটটি যদি সঠিকভাবে ব্যবহার করতে হয়, তাহলে মূলত যে জায়গাটিতে আমাদের হাত দিতে হবে, তা হলো দক্ষ মানবসম্পদ তৈরি করা।

প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকে জ্ঞান ও দক্ষতাভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে ইন্ডাস্ট্রির সঙ্গে সম্পর্ক তৈরির বিষয়ে সর্বাধিক গুরুত্বারোপ করেছেন। এতে করে আপনারা দক্ষ ও যোগ্যতাসম্পন্ন গ্র্যাজুয়েট পাবেন।

তিনি আরও বলেন, আমাদের এ আয়োজনটির উদ্দেশ্য মূলত চারটি। প্রথমত, শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা; দ্বিতীয়ত, শিল্প খাতের বিশেষজ্ঞদের অতিথি শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের পাঠদানে যুক্ত করা; তৃতীয়ত, কর্মবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠ্যক্রম প্রণয়নে শিল্পের প্রতিনিধিদের মতামত নেওয়া এবং চতুর্থত, বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে তৈরি জ্ঞান ও প্রযুক্তিকে শিল্পের সঙ্গে যুক্ত করে শিল্পায়নের সুযোগ তৈরি করা।

সেমিনারে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার ও গবেষণা কার্যক্রমের সঙ্গে শিল্প খাতের বাস্তব চাহিদার সংযোগ স্থাপন করা গেলে গবেষণার ফলাফল সমাজ ও অর্থনীতিতে আরও কার্যকর অবদান রাখতে পারবে। একই সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানগুলোর বাস্তব সমস্যাকে গবেষণার বিষয় হিসেবে গ্রহণ করে নতুন প্রযুক্তি, পণ্য ও সেবা উদ্ভাবনের সুযোগ সৃষ্টি করা সম্ভব।

তিনি বলেন, এই সেমিনারের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার একটি ক্ষেত্র উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করছি। এছাড়াও আজকের আলোচনা ও মতামতগুলো বাস্তবায়নের মাধ্যমে একাডেমিয়া ও শিল্প খাতের মধ্যে একটি শক্তিশালী, টেকসই ও ফলপ্রসূ অংশীদারিত্ব গড়ে উঠবে বলে আমার বিশ্বাস।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন ও আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবী। সেমিনারে মডারেটর হিসেবে ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক জি এম রাকিবুল ইসলাম।

প্রসঙ্গত, সেমিনারে ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যালস ও ব্যাংকসহ সরকারি-বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা নোবিপ্রবির সঙ্গে তাদের প্রতিষ্ঠানের এমওইউ করতে আগ্রহ প্রকাশ করেন। এ এমওইউর মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের চাকরি এবং ইন্টার্নশিপের সুযোগ তৈরি করা, ফ্যাকাল্টি এক্সচেঞ্জ, পারস্পরিক চাহিদা ও প্রয়োজনীয়তা নিয়ে কাজ করা এবং উভয় প্রতিষ্ঠানের ল্যাব পারস্পরিকভাবে ব্যবহারের সুযোগ বৃদ্ধি করা। এর মূল লক্ষ্য দক্ষ মানবসম্পদ তৈরি এবং নোবিপ্রবি শিক্ষার্থীদের কর্মযোগ্যতা ও আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়ানো।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি