ঊর্ধ্বমুখী দেশের রিজার্ভ, ৩৬ বিলিয়ন ডলারের নতুন মাইলফলক

সদ্য সংবাদ ডেস্ক
৭ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২৮:০০
সংগৃহীত

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ফের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। সেপ্টেম্বরের শুরুতেই মোট রিজার্ভের পরিমাণ ৩৬ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। একই সময়ে রেমিট্যান্স প্রবাহও অব্যাহত রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ হাজার ৩৮৫ দশমিক ৯২ মিলিয়ন ডলার, যা ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলারের সমান।

রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি এ তথ্য নিশ্চিত করেন।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে দেশের রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ৪৭৪ দশমিক ৯০ মিলিয়ন ডলার বা ৩১ দশমিক ৪৭ বিলিয়ন ডলার।

অন্যদিকে, চলতি সেপ্টেম্বরের প্রথম পাঁচ দিনে দেশে ৪৩ কোটি ৫৯ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এর পরিমাণ প্রায় ৫ হাজার ৩৬১ কোটি টাকার বেশি।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে রেমিট্যান্সের এ তথ্য উঠে এসেছে। ফলে রিজার্ভ বৃদ্ধির পাশাপাশি চলতি মাসের শুরুতে প্রবাসী আয়ের প্রবাহও ইতিবাচক অবস্থানে রয়েছে।

সদ্য সংবাদ/এসকে

অর্থনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জীবনের বিনিময়ে হলেও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি সদ্য. সংসদে আরও ১০ স্থায়ী কমিটি, সভাপতি পদে নেই বিরোধীরা সদ্য. ঊর্ধ্বমুখী দেশের রিজার্ভ, ৩৬ বিলিয়ন ডলারের নতুন মাইলফলক সদ্য. ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির শঙ্কা সদ্য. ইরান ইস্যুর অবসান ঘটলে মধ্যপ্রাচ্য ঘিরে মেগা পরিকল্পনার বার্তা ট্রাম্পের সদ্য. সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহবিরোধী, পরীক্ষা-নিরীক্ষার দাবি বিরোধীদলীয় নেতার সদ্য. রানওয়ে থেকে ছিটকে সড়কে কার্গো বিমান, ফ্লোরিডায় প্রাণগেল ৫ জনের সদ্য. সার পাচার করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, বিএনপি নেতাকে জরিমানা সদ্য. সৌদি আরব থেকে ১২ হাজারের বেশি প্রবাসীকে নিজ দেশে ফেরত সদ্য. ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ সদ্য. জীবনের বিনিময়ে হলেও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি সদ্য. সংসদে আরও ১০ স্থায়ী কমিটি, সভাপতি পদে নেই বিরোধীরা সদ্য. ঊর্ধ্বমুখী দেশের রিজার্ভ, ৩৬ বিলিয়ন ডলারের নতুন মাইলফলক সদ্য. ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির শঙ্কা সদ্য. ইরান ইস্যুর অবসান ঘটলে মধ্যপ্রাচ্য ঘিরে মেগা পরিকল্পনার বার্তা ট্রাম্পের সদ্য. সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহবিরোধী, পরীক্ষা-নিরীক্ষার দাবি বিরোধীদলীয় নেতার সদ্য. রানওয়ে থেকে ছিটকে সড়কে কার্গো বিমান, ফ্লোরিডায় প্রাণগেল ৫ জনের সদ্য. সার পাচার করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, বিএনপি নেতাকে জরিমানা সদ্য. সৌদি আরব থেকে ১২ হাজারের বেশি প্রবাসীকে নিজ দেশে ফেরত সদ্য. ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮