বিক্ষোভ না করার মুচলেকায় ছাড়া পেলেন ককরোচ নেতারা

স
সদ্য সংবাদ ডেস্ক
২২ অক্টোবর, ২০২৬ ১২:১৪:০০
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভের ঘটনায় আটক হওয়ার পর সাত দিন কারাবন্দি থেকে মুক্তি পেয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা সৌরভ দাস ও আশুতোষ রঙ্কা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) আদালতে দেওয়া লিখিত অঙ্গীকারের ভিত্তিতে তাদের মুক্তির নির্দেশ দেওয়া হয়।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, যন্তর মন্তরে ভবিষ্যতে আর কোনো বিক্ষোভ কর্মসূচিতে অংশ না নেওয়া এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রতিশ্রুতি দিয়েছেন এই দুই নেতা। এ জন্য তাদের ৫০ হাজার রুপির ব্যক্তিগত বন্ড ও জামিননামা জমা দিতে হয়েছে।

তবে মুক্তি পেলেও তাদের বিরুদ্ধে চলমান তদন্ত বন্ধ হচ্ছে না। মামলাটির পরবর্তী শুনানি শুক্রবার নির্ধারণ করা হয়েছে।

ঘটনার সূত্রপাত গত ১৩ অক্টোবর। যন্তর মন্তরের প্রবেশপথ বন্ধ থাকা সত্ত্বেও সেখানে প্রবেশ করে জাতীয় পতাকা হাতে প্রতিবাদ জানান সৌরভ দাস ও আশুতোষ রঙ্কা। ওই স্থানে বিক্ষোভের অনুমতি বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করেন। এর আগে ১০ অক্টোবর নির্বাচনী অনিয়মের অভিযোগে বিক্ষোভের ডাক দেওয়ার পরও তারা আটক হয়েছিলেন। প্রসিকিউশনের দাবি, শান্তি বজায় রাখার আগের অঙ্গীকার ভঙ্গ করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

এদিকে, রিমান্ডের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন দুই নেতা। তাদের মুক্তির বিষয়টি বিবেচনায় আদালতে শান্তি বজায় রাখা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির গুরুত্ব উঠে আসে।

ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপ এই আটকপ্রক্রিয়ার সমালোচনা করে অভিযোগ করেছিলেন, রাজনৈতিক উদ্দেশ্যে তাদের কারাবাস দীর্ঘায়িত করা হচ্ছে। দলটি ভারতের ভোটার তালিকা সংশোধনপ্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগও দাবি করে আসছে।

সূত্র: এনডিটিভি

সদ্য সংবাদ/এমএ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. আফগানদের কাছে হেরে বাংলাদেশের বিদায় সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. আফগানদের কাছে হেরে বাংলাদেশের বিদায়