হত্যা মামলায় গ্রেপ্তার বৈশাখী টিভির প্রধান সম্পাদক

স
সদ্য সংবাদ ডেস্ক
২৩ নভেম্বর, ২০২৬ ০০:৩৪:৫৭
ছবি: সংগৃহীত

বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনকে গাজীপুরের কালিয়াকৈর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের করা হয়েছিল।

রোববার (২২ নভেম্বর) আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার বনানী থানার পুলিশ বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক টিপু আলম মিলনকে আটক করে। পরে রাতে তাঁদের জানানো হয়, তাঁর বিরুদ্ধে কালিয়াকৈর থানায় একটি মামলা রয়েছে। এরপর পুলিশ পাঠিয়ে তাঁকে কালিয়াকৈর থানায় নিয়ে আসা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর মহাখালীতে অবস্থিত বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখীর ডিএমডি ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনকে শনিবার বিকেলে আটক করে পুলিশ। বনানী থানায় তাঁর বিরুদ্ধে নতুন কোনো মামলা না থাকলেও ভোটার পরিচয়পত্রের তথ্য দিয়ে অনুসন্ধান করে দেখা যায়, গাজীপুরের কালিয়াকৈর থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের করা একটি হত্যা মামলায় তাঁর নাম রয়েছে।

মামলাটি দায়ের করেন কালিয়াকৈর উপজেলার মহিষবাথান এলাকার শহীদ মণ্ডলের ছেলে স্বপন মণ্ডল। এতে টিপু আলমকে ১৯ নম্বর আসামি করা হয়েছে। বিষয়টি রাতে গাজীপুরের কালিয়াকৈর থানার পুলিশকে জানানো হয়। পরে কালিয়াকৈর থানা পুলিশের একটি দল বনানী থানা থেকে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যায়। রোববার গাজীপুর আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।

পুলিশ আরও জানায়, এ মামলার প্রধান আসামি ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতীয় আসামি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং তৃতীয় আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এ ছাড়া সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হকসহ দেড় শতাধিক ব্যক্তিকে মামলায় আসামি করা হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর কালিয়াকৈর থানায় মামলাটি দায়ের করা হয়।​

সদ্য সংবাদ/ এরআর

গণমাধ্যম ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. হত্যা মামলায় গ্রেপ্তার বৈশাখী টিভির প্রধান সম্পাদক সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির সদ্য. গোপালগঞ্জ বাংলাদেশের অংশ, তা মানুষ বিশ্বাস করতে পারছে না: গোলাম পরওয়ার সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. হত্যা মামলায় গ্রেপ্তার বৈশাখী টিভির প্রধান সম্পাদক সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির সদ্য. গোপালগঞ্জ বাংলাদেশের অংশ, তা মানুষ বিশ্বাস করতে পারছে না: গোলাম পরওয়ার সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী