ঢাবিকে বিশেষ মর্যাদা দেওয়ার কথা জানালেন প্রধানমন্ত্রী, জানুয়ারিতে সমাবর্তনের আমন্ত্রণ

স
সদ্য সংবাদ ডেস্ক
২০ আগস্ট, ২০২৬ ২২:৫৫:২৭
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) বিশেষ মর্যাদা দেওয়ার পাশাপাশি শিক্ষা, গবেষণা ও বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় সম্ভাব্য সমাবর্তনে অংশ নেওয়ার আমন্ত্রণও গ্রহণ করেছেন তিনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাক্ষাতে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি, ক্যাম্পাসের নিরাপত্তা, চলমান বৃহৎ উন্নয়ন প্রকল্প এবং আগামী দুই দশকের জন্য প্রস্তাবিত একাডেমিক ডেভেলপমেন্ট প্ল্যান সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথ কার্যক্রম বাড়ানো এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে একাডেমিক সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি অ্যালামনাই নেটওয়ার্ক শক্তিশালী করা এবং শিক্ষার্থীদের কল্যাণে নেওয়া বিভিন্ন উদ্যোগ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন উপাচার্য।

উপাচার্য বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক অবদান রয়েছে। এসব ভূমিকার স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদা দেওয়ার উদ্যোগে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন তিনি।

এ ছাড়া গবেষণা খাতে বরাদ্দ বাড়ানো, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সম্প্রসারণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিকস, জীববিজ্ঞান ও জীবপ্রযুক্তির মতো আধুনিক বিষয়ে শিক্ষা ও গবেষণার পরিধি বাড়ানোর জন্য সরকারের সহায়তা চান উপাচার্য।

শিক্ষার্থীদের সৃজনশীলতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশে সহশিক্ষামূলক কার্যক্রম আরও জোরদারের প্রয়োজনীয়তার কথাও বৈঠকে তুলে ধরা হয়।

উপাচার্যের বক্তব্যের পর প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদা দেওয়ার বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নেও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথা জানান তিনি।

আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও উন্নত করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের (অ্যালামনাই) সম্পৃক্ত করে শিক্ষা ও গবেষণার মান আরও এগিয়ে নেওয়ার পরামর্শ দেন তিনি।

বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক, সিন্ডিকেট সদস্য ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও উন্নয়ন কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান উপাচার্য।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. আফগানদের কাছে হেরে বাংলাদেশের বিদায় সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. আফগানদের কাছে হেরে বাংলাদেশের বিদায়