কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের আসন্ন সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সম্মেলনে তিনি ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
রোববার (২৫ অক্টোবর) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সরকারের এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ থেকে ৪ নভেম্বর ক্যারিবীয় অঞ্চলের দেশ অ্যান্টিগুয়া ও বারবুডায় কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠক অনুষ্ঠিত হবে। ওই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়েছেন হুমায়ুন কবির।
সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তাঁর অংশগ্রহণের মধ্য দিয়ে বৈশ্বিক পরিসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
সদ্য সংবাদ/এসএস