এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’

স
সদ্য সংবাদ ডেস্ক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:১৫:২৯
সংগৃহীত

বাংলাদেশের জুলাই আন্দোলন ও সেই সময়ের ৩৬ দিনের ঘটনাপ্রবাহ নিয়ে আল জাজিরার নির্মিত অনুসন্ধানী প্রামাণ্যচিত্র ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’ জায়গা করে নিয়েছে ২০২৬ সালের ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকায়।

প্রামাণ্যচিত্রটি Current Affairs বিভাগে মনোনয়ন পেয়েছে। ইন্টারন্যাশনাল একাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস ২৩ সেপ্টেম্বর ২০২৬ এ বছরের মনোনয়ন তালিকা প্রকাশ করে। তালিকায় ১৬টি বিভাগে ২২ দেশের মোট ৬৪টি অনুষ্ঠান ও পরিবেশনা রয়েছে।

আল জাজিরা ইংলিশের ইনভেস্টিগেটিভ ইউনিটের তৈরি এই প্রামাণ্যচিত্রে ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলন এবং তৎকালীন সরকারের শেষ সময়ের বিভিন্ন ঘটনা অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আল জাজিরার প্রকাশিত তথ্য অনুযায়ী, এতে গোপনে ধারণ করা কিছু ফোনালাপসহ বিভিন্ন উপাদান ব্যবহার করা হয়েছে।

প্রামাণ্যচিত্রটির সঙ্গে যুক্ত অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মনোনয়নের খবর জানিয়ে এটিকে বাংলাদেশের মানুষের প্রতি উৎসর্গ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাইয়ের সেই সময় যারা জীবন ও নানা ঝুঁকির মধ্য দিয়ে পরিস্থিতির মোকাবিলা করেছেন- শিক্ষার্থী, শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের এই স্বীকৃতির অংশীদার হিসেবে তিনি উল্লেখ করেন।

পাশাপাশি ওই সময়ে প্রাণ হারানো ব্যক্তিদের স্মরণ করেন তিনি। জুলকারনাইন সায়ের বলেন, অনেকেই ব্যক্তিগত ঝুঁকি নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও সাক্ষ্য তুলে ধরেছিলেন। তাদের সাহস ও আস্থার কারণেই এই গল্প আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছেছে বলে তিনি উল্লেখ করেন।

এবারের Current Affairs বিভাগে ‘Hasina: 36 Days in July’-এর সঙ্গে ফ্রান্সের ‘My Father’s Hair’, যুক্তরাজ্যের ‘Breaking Ranks: Inside Israel’s War’ এবং ব্রাজিলের ‘Feminice’ মনোনয়ন পেয়েছে।

ইন্টারন্যাশনাল এমির অফিসিয়াল তথ্য অনুযায়ী, ২০২৬ সালের পুরস্কারের চূড়ান্ত আয়োজন হবে ২৩ নভেম্বর নিউইয়র্কে। সেদিনই বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

বাংলাদেশের জুলাই আন্দোলনকে ঘিরে নির্মিত একটি অনুসন্ধানী প্রামাণ্যচিত্রের আন্তর্জাতিক এমির মনোনয়ন পাওয়ার ঘটনাটি ইতোমধ্যে দেশের গণমাধ্যম ও সাংবাদিকতা অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। মনোনয়ন থেকে শেষ পর্যন্ত পুরস্কার- এই যাত্রার ফলাফল জানা যাবে নভেম্বরের অনুষ্ঠানে।

সদ্য সংবাদ/এসকে

অন্যান্য ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণ, অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি সদ্য. ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল ২ জনের, হাসপাতালে ৯৫৫ সদ্য. প্রাথমিক শিক্ষক নিয়োগেও চূড়ান্ত প্রহসনের নজির স্থাপন করেছে সরকার: নাহিদ সদ্য. ঢাকা মহানগর পুলিশের ১১ কর্মকর্তার রদবদল সদ্য. বিশ্বমঞ্চে একই পরিবারের ৩ সদস্যের ভাষণ, তৈরি হলো নতুন ইতিহাস সদ্য. ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ সদ্য. দেশের প্রতিটি হাট-বাজারগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সদ্য. বিশ্ববাজারে তেলের দাম কমলে দেশেও কমানোর উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী সদ্য. উপনিবেশবাদী-ষড়যন্ত্রকারীদের জায়গা দেশে নেই: রিজভী সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণ, অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি সদ্য. ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল ২ জনের, হাসপাতালে ৯৫৫ সদ্য. প্রাথমিক শিক্ষক নিয়োগেও চূড়ান্ত প্রহসনের নজির স্থাপন করেছে সরকার: নাহিদ সদ্য. ঢাকা মহানগর পুলিশের ১১ কর্মকর্তার রদবদল সদ্য. বিশ্বমঞ্চে একই পরিবারের ৩ সদস্যের ভাষণ, তৈরি হলো নতুন ইতিহাস সদ্য. ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ সদ্য. দেশের প্রতিটি হাট-বাজারগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সদ্য. বিশ্ববাজারে তেলের দাম কমলে দেশেও কমানোর উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী সদ্য. উপনিবেশবাদী-ষড়যন্ত্রকারীদের জায়গা দেশে নেই: রিজভী