ইতালির রাজধানী রোমে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক সংগঠন সঞ্চারী সঙ্গীতায়নের পথচলার এক যুগ পূর্তি।
দীর্ঘ ১২ বছরের পথচলায় সংগঠনটি প্রবাসের মাটিতে বাংলা গান, সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে বাংলাদেশের সাংস্কৃতিক চর্চা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছিল সংগীত পরিবেশনা, সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা ও আনন্দঘন নানা আয়োজন। এতে রোমে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংস্কৃতিক কর্মী ও সংগঠনের সদস্যরা অংশ নেন।
আয়োজকেরা বলেন, প্রবাসে থেকেও বাংলা ভাষা ও সংস্কৃতির শিকড়কে ধরে রাখাই সঞ্চারী সঙ্গীতায়নের অন্যতম লক্ষ্য। আগামী দিনেও নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে বাংলা সংস্কৃতির চর্চা ও প্রসারে সংগঠনটি কাজ করে যাবে।
এক যুগের এই পথচলা যেন আরও সমৃদ্ধ হয়, এমন প্রত্যাশাই ছিল আয়োজক ও অংশগ্রহণকারীদের।
সদ্য সংবাদ/ এআর