মেলোনি সরকারের শিক্ষানীতি ও বর্ণবাদের বিরুদ্ধে রোমে অভিবাসীদের বিক্ষোভ

ম
মালিক মনজুর ( ইতালি প্রতিনিধি )
১৯ অক্টোবর, ২০২৬ ১৬:৫০:৪৩

ইতালির ডানপন্থী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকারের নতুন 'স্কুল ডিক্রি' ও বর্ণবাদী নীতির বিরুদ্ধে রাজধানী রোমের তরপিনাত্তারা (Torpignattara) এলাকায় বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বহুসংখ্যক অভিবাসী পরিবার, মানবাধিকার কর্মী, সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে এই বিক্ষোভের আয়োজন করেন।

বিক্ষোভকারীরা সরকারের বিতর্কিত নতুন শিক্ষানীতি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে অভিবাসীদের অধিকার ও সার্বিক নিরাপত্তার দাবি তুলে ধরেন।

সমাবেশে উপস্থিত এক বিক্ষোভকারী ও অভিবাসী প্রতিনিধি বলেন, "ইতালির সার্বিক উন্নয়নে অভিবাসী পরিবারের অবদান অনস্বীকার্য। কিন্তু সরকার মেলোনির নেতৃত্বে একের পর এক বর্ণবাদী সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে অভিবাসী সমাজকে মূলধারা থেকে আলাদা করার চেষ্টা করছে। স্কুলে বোরকা নিষিদ্ধ করা কিংবা বিদেশি শিক্ষার্থীর ওপর সংখ্যাগত সীমা চাপানো কোনো সমাধান নয়, এটি সরাসরি আমাদের ধর্মীয় স্বাধীনতা ও শিক্ষার অধিকারে আঘাত।"

সমাবেশ থেকে অভিবাসী অভিভাবক ও আয়োজকেরা হুঁশিয়ারি দিয়ে জানান, সরকার যদি এ ধরনের বৈষম্যমূলক ও কট্টরপন্থী সিদ্ধান্ত থেকে সরে না আসে, তবে তারা আগামী দিনে পুরো ইতালিজুড়ে আরও বৃহৎ সামাজিক ও আইনি আন্দোলন গড়ে তুলবেন।

সদ্য সংবাদ/এসকে

প্রবাস ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগ সদ্য. নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. ওসমানী উদ্যানে জুলাই স্মৃতি স্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সদ্য. গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুলে ফেললেন ইশরাক হোসেন সদ্য. মেলোনি সরকারের শিক্ষানীতি ও বর্ণবাদের বিরুদ্ধে রোমে অভিবাসীদের বিক্ষোভ সদ্য. সারের সংকট মেটাতে খোলা বাজারে সার বিক্রির প্রতিশ্রুতি মির্জা ফয়সলের সদ্য. আমি তো সেখানে চাঁদা তুলতে যাইনি, জমি দখল করতেও যাইনি: ইশরাক হোসেন সদ্য. দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন সদ্য. শেরপুরের বলাইরচরে মাদক ও জুয়ার বিস্তারের অভিযোগ, উদ্বিগ্ন এলাকাবাসী সদ্য. দুপুরে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক হোসেন সদ্য. প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগ সদ্য. নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. ওসমানী উদ্যানে জুলাই স্মৃতি স্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সদ্য. গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুলে ফেললেন ইশরাক হোসেন সদ্য. মেলোনি সরকারের শিক্ষানীতি ও বর্ণবাদের বিরুদ্ধে রোমে অভিবাসীদের বিক্ষোভ সদ্য. সারের সংকট মেটাতে খোলা বাজারে সার বিক্রির প্রতিশ্রুতি মির্জা ফয়সলের সদ্য. আমি তো সেখানে চাঁদা তুলতে যাইনি, জমি দখল করতেও যাইনি: ইশরাক হোসেন সদ্য. দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন সদ্য. শেরপুরের বলাইরচরে মাদক ও জুয়ার বিস্তারের অভিযোগ, উদ্বিগ্ন এলাকাবাসী সদ্য. দুপুরে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক হোসেন