প্রধানমন্ত্রী নিউইয়র্কে পৌঁছানোর আগেই জ্যাকসন হাইটসে উত্তেজনা

সদ্য সংবাদ ডেস্ক
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:২৫:৩৮
সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের জ্যাকসন হাইটসে পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় বাংলাদেশি অধ্যুষিত এলাকাটিতে বিএনপির নেতা-কর্মী ও আওয়ামী লীগের সমর্থকদের পৃথক কর্মসূচি থেকে স্লোগান-পাল্টা স্লোগান শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ দুই পক্ষকে আলাদা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নিউইয়র্কের বিভিন্ন এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কর্মসূচি পালন করছেন। জ্যাকসন হাইটসেও সোমবার বিএনপি নেতা-কর্মীদের মিছিল, ব্যানার ও স্লোগান দিতে দেখা গেছে।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর সফর ঘিরে আওয়ামী লীগের পক্ষ থেকেও পাল্টা কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে স্থানীয় বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। রোববার রাতে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজা এলাকায় দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে স্লোগান-পাল্টা স্লোগানের পাশাপাশি ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান নেন।

পুলিশের হস্তক্ষেপে দুই পক্ষকে আলাদা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। সংঘাত এড়াতে সেখানে উল্লেখযোগ্যসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার সকালে ঢাকা থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন। তিনি ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন এবং আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ বিতর্কে ভাষণ দেওয়ার কথা রয়েছে।

এ সফরে জাতিসংঘের বিভিন্ন উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি কয়েকটি দেশের সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। জাতিসংঘের অধিবেশনের ফাঁকে রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক সহযোগিতা ও অন্যান্য আন্তর্জাতিক ইস্যু নিয়েও বৈঠক করার কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।

তারেক রহমানের নিউইয়র্ক সফর ঘিরে এরই মধ্যে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে। বিশেষ করে বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসে স্বাগত কর্মসূচি, মিছিল ও রাজনৈতিক সমাবেশের আয়োজন করা হচ্ছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে যখন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের আনাগোনা বাড়ছে, তখন প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক কর্মসূচিও জ্যাকসন হাইটসে দৃশ্যমান হয়ে উঠেছে।

সদ্য সংবাদ/এসকে

প্রবাস ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আজ মাঠে নামছে ইসলামী আন্দোলন সদ্য. প্রধানমন্ত্রী নিউইয়র্কে পৌঁছানোর আগেই জ্যাকসন হাইটসে উত্তেজনা সদ্য. প্রথম স্ত্রীসহ গাজী নজরুলকে তোলা হচ্ছে আদালতে, রিমান্ড চাইবে পুলিশ সদ্য. দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলকে গ্রেপ্তার সদ্য. বিশ্বের অন্য দেশের চেয়ে এখনো বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী সদ্য. ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের মাঠে নামার আহ্বান সদ্য. পুলিশের চার এসপি-ডিসিকে বদলি সদ্য. সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা বাসে আগুন সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আজ মাঠে নামছে ইসলামী আন্দোলন সদ্য. প্রধানমন্ত্রী নিউইয়র্কে পৌঁছানোর আগেই জ্যাকসন হাইটসে উত্তেজনা সদ্য. প্রথম স্ত্রীসহ গাজী নজরুলকে তোলা হচ্ছে আদালতে, রিমান্ড চাইবে পুলিশ সদ্য. দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলকে গ্রেপ্তার সদ্য. বিশ্বের অন্য দেশের চেয়ে এখনো বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী সদ্য. ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের মাঠে নামার আহ্বান সদ্য. পুলিশের চার এসপি-ডিসিকে বদলি সদ্য. সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা বাসে আগুন