মালয়েশিয়ায় ভূমিধসের ৪০ ঘন্টা পর বাংলাদেশী ফাহাদ হোসেনের নিথরদেহ উদ্ধার

স
সদ্য সংবাদ ডেস্ক
৫ অক্টোবর, ২০২৬ ১৭:০৯:৪৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় ভূমিধসে মাটির নিচে চাপা পড়ার ৪০ ঘণ্টারও বেশি সময় পর এক বাংলাদেশি শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তানাহ তিংগি লোজিং এলাকার একটি সবজি খামার থেকে মো. ফাহাদ হোসেন (২৭) নামের ওই বাংলাদেশির মরদেহ উদ্ধার করে উদ্ধারকারী দল।

স্থানীয় পুলিশ ও ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের সদস্যরা দীর্ঘ সময় ধরে অভিযান চালিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করেন। প্রশিক্ষিত কুকুরের দেওয়া সংকেতের ভিত্তিতে ফাহাদের অবস্থান শনাক্ত হওয়ার পর সেখানে এক্সকাভেটর দিয়ে মাটি সরানোর কাজ শুরু হয়।

গুয়া মুসাং জেলা পুলিশের প্রধান সুপারিনটেনডেন্ট সিক চুন ফু জানান, মঙ্গলবার সকাল থেকে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালানো হয়। মালয়েশিয়ার ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের K9 ইউনিটের প্রশিক্ষিত কুকুর ‘ফ্র্যাঙ্কি’ মাটির একটি নির্দিষ্ট স্থানে সংকেত দেয়।

উদ্ধারকারী দলের ধারণা হয়, ওই স্থানেই ফাহাদ চাপা পড়ে থাকতে পারেন। পরে সংকেত পাওয়া জায়গায় এক্সকাভেটর দিয়ে মাটি খনন শুরু করা হয়। কয়েক ঘণ্টার চেষ্টার পর দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে মাটির স্তূপ থেকে ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ কর্মকর্তা সিক চুন ফু বলেন, মরদেহ উদ্ধারের পর সেটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

উদ্ধার অভিযানের কমান্ডার ফায়ার সুপারিনটেনডেন্ট মোহাম্মদ রোসমাইদি বাহারউদ্দিন জানান, ভূমিধসের পর সেখানে জমে থাকা মাটির স্তূপটি প্রায় ৫০ মিটার উঁচু ছিল। এ কারণে হাত দিয়ে মাটি সরিয়ে উদ্ধার অভিযান চালানো সম্ভব না হওয়ায় এক্সকাভেটর ব্যবহার করা হয়।

তিনি বলেন, মঙ্গলবার সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে যন্ত্রের সাহায্যে মাটি সরানোর কাজ শুরু হয়। পরে দীর্ঘ প্রচেষ্টার পর ফাহাদের মরদেহের সন্ধান পাওয়া যায়।

ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের তথ্যমতে, দুপুরের দিকে মরদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার পর ফাহাদের মরদেহের পরবর্তী প্রক্রিয়া মালয়েশিয়ার প্রচলিত আইন অনুযায়ী সম্পন্ন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সদ্য সংবাদ/এসকে

প্রবাস ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন সদ্য. 'দেশের সকল নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার' সদ্য. বিশ্ব শিক্ষক দিবস আজ, ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. পিচ্চি রাজার পলায়ন ছিল সাজানো নাটক: জিএমপি কমিশনার সদ্য. নতুন দাম নির্ধারণের পরও কাটেনি এলপিজির সংকট, ৭০০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি সদ্য. মালয়েশিয়ায় ভূমিধসের ৪০ ঘন্টা পর বাংলাদেশী ফাহাদ হোসেনের নিথরদেহ উদ্ধার সদ্য. প্রিজন ভ্যান খুলে দেন এসআই, প্রাইভেট কারে চলে যান ‘পিচ্চি রাজা’ সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সরে দাঁড়ালেন মাসুদ, ধানের শীষে মির্জা ফখরুলের ভাই সদ্য. সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিলেন অটোরিকশা চালকরা সদ্য. এনসিপি জামায়াতে ইসলামী হয়ে গেছে: শাজাহান খান সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন সদ্য. 'দেশের সকল নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার' সদ্য. বিশ্ব শিক্ষক দিবস আজ, ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. পিচ্চি রাজার পলায়ন ছিল সাজানো নাটক: জিএমপি কমিশনার সদ্য. নতুন দাম নির্ধারণের পরও কাটেনি এলপিজির সংকট, ৭০০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি সদ্য. মালয়েশিয়ায় ভূমিধসের ৪০ ঘন্টা পর বাংলাদেশী ফাহাদ হোসেনের নিথরদেহ উদ্ধার সদ্য. প্রিজন ভ্যান খুলে দেন এসআই, প্রাইভেট কারে চলে যান ‘পিচ্চি রাজা’ সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সরে দাঁড়ালেন মাসুদ, ধানের শীষে মির্জা ফখরুলের ভাই সদ্য. সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিলেন অটোরিকশা চালকরা সদ্য. এনসিপি জামায়াতে ইসলামী হয়ে গেছে: শাজাহান খান