নিউইয়র্কে নিখোঁজের ৫ দিন পর যুক্তরাষ্ট্র শ্রমিক লীগ সভাপতির লাশ উদ্ধার

স
সদ্য সংবাদ ডেস্ক
৮ অক্টোবর, ২০২৬ ২৩:৫৯:১৭
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর কাজী আজিজুল হক খোকনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বুধবার (৭ অক্টোবর) স্থানীয় সময় রাতে নিউইয়র্ক সিটির একটি হাসপাতালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। স্বজন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন খোকন।

কাজী আজিজুল হক খোকন নিউইয়র্কের কুইন্সের কিউ গার্ডেনস এলাকায় একাই থাকতেন। জ্যাকসন হাইটসের একটি দোকানে কাজ করতেন তিনি। প্রায় ৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন খোকন। তার গ্রামের বাড়ি বাংলাদেশের মাগুরা জেলায়।

তবে মরদেহের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হওয়ায় সেটি ব্রুকলিনের উইনথ্রোপ স্ট্রিটে অবস্থিত নিউইয়র্ক সিটি চিফ মেডিকেল এক্সামিনারের কার্যালয়ে রাখা হয়েছে বলে জানা গেছে।

এদিকে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি। মৃত্যুর কারণ জানতে তদন্ত ও মেডিকেল পরীক্ষার ফলাফলের অপেক্ষা করা হচ্ছে।

উল্লেখ্য, কাজী আজিজুল হক খোকন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী শ্রমিক লীগের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট সদ্য. পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য ফাঁসের দাবি সদ্য. কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ সদ্য. নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ সদ্য. ডোপ টেস্টের আগেই থানা থেকে পালাল পুলিশ কর্মকর্তা সদ্য. উচ্চতর প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী সদ্য. রমজানে ভোগ্যপণ্যের সংকট হবে না: বাণিজ্যমন্ত্রী সদ্য. চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ‘বিহারি বগা’কে গ্রেপ্তারে পুলিশের অভিযান নিয়ে মেয়রের ক্ষোভ, বদলি খুলশীর ওসি সদ্য. রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট সদ্য. পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য ফাঁসের দাবি সদ্য. কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ সদ্য. নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ সদ্য. ডোপ টেস্টের আগেই থানা থেকে পালাল পুলিশ কর্মকর্তা সদ্য. উচ্চতর প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী সদ্য. রমজানে ভোগ্যপণ্যের সংকট হবে না: বাণিজ্যমন্ত্রী সদ্য. চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ‘বিহারি বগা’কে গ্রেপ্তারে পুলিশের অভিযান নিয়ে মেয়রের ক্ষোভ, বদলি খুলশীর ওসি