‘আমি মারা গেলে লাশটা নড়াইলে নিয়ো না’

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল ও জনপ্রিয় অধিনায়ক মাশ্রাফি বিন মুর্তজাকে ঘিরে এবার সামনে এসেছে এক আবেগঘন বক্তব্য। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বক্তব্যে তার বর্তমান মানসিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাবা গোলাম মুর্তজা।

একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে গোলাম মুর্তজা জানান, গত প্রায় দুই বছর ধরে অনেকটাই নিভৃত জীবন কাটাচ্ছেন মাশরাফি। আগের মতো মানুষের সঙ্গে মেলামেশা করেন না, এমনকি প্রয়োজন ছাড়া পরিবারের সদস্যদের সঙ্গেও খুব বেশি কথা বলেন না তিনি।

মাশরাফির বাবা জানান, ২০২৪ সালের ৫ আগস্ট নড়াইলে তাদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার পর থেকেই ভেতরে ভেতরে ভেঙে পড়েন সাবেক এই অধিনায়ক।
 
সেই ঘটনার পর বাবাকে উদ্দেশ করে মাশরাফি নাকি বলেছিলেন, “আমি মারা গেলে আমার লাশটা নড়াইলে নিয়ো না।”

এই একটি বাক্যই তার মানসিক যন্ত্রণার গভীরতা প্রকাশ করে বলে মনে করছেন অনেকেই।

সাক্ষাৎকারে পরিবারের আর্থিক অবস্থা নিয়েও কথা বলেন গোলাম মুর্তজা। তিনি জানান, তাদের পরিবার কখনো বিলাসী জীবনযাপন করেনি। জমি-জমা ও খামার ঘিরেই তাদের জীবন-জীবিকা।

সাক্ষাৎকারে মাশরাফি বলেন, 'আমাদের নগদ টাকা-পয়সা কখনোই তেমন ছিল না। আমরা ধান্দাবাজি করে চলিনি। জমি-জমা ও খামার নিয়েই জীবন চলে। কেউ বলতে পারবে না, আমি বা আমার পরিবারের কেউ কোনো অনিয়মের সঙ্গে জড়িত।'

দেশের ক্রিকেটে দীর্ঘদিন নেতৃত্ব দেওয়া এবং অসংখ্য স্মরণীয় জয় উপহার দেওয়া মাশরাফিকে ঘিরে এমন আবেগঘন বক্তব্য ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। একসময় মাঠে দাপট দেখানো এই লড়াকু ক্রিকেটারের বর্তমান নীরবতা তার ভক্তদেরও ভাবিয়ে তুলছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড