আমিও একটি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান: জামায়াত আমির

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিজেকে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে দাবি করেছেন। মঙ্গলবার সংসদ অধিবেশনে জুলাই সনদের ওপর আনা মুলতবি প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

বিরোধীদলীয় নেতা হিসেবে বক্তব্যে শফিকুর রহমান বলেন, ‘আমিও একটি শহীদ পরিবারের সন্তান। সেই মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছিলেন, আমাদের পরিবার কয়েক ফোঁটা রক্ত দিয়ে তাদের সঙ্গে শরিক হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। বাংলাদেশ আমাদের সকলের।’

মুক্তিযুদ্ধ-পরবর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, প্রথম যে সরকার গঠিত হয়েছিল, তারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছিল। তবে পরবর্তীতে বহুদলীয় গণতন্ত্রের সুযোগ পাওয়া শক্তিই বহুদলীয় গণতন্ত্র বাতিল করে একদলীয় বাকশাল ব্যবস্থা চালু করে। তিনি বলেন, বাহাত্তরের সংবিধানের অনেক অংশ এতে ক্ষতিগ্রস্ত হয় এবং একদলীয় শাসন সাংবিধানিক স্বীকৃতি পাওয়ার পর জনগণের ভোটের গুরুত্ব কমে যায়। এরপর ধারাবাহিকভাবে সরকার পরিবর্তন হলেও গণতন্ত্রের সংকট থেকে যায় বলে মন্তব্য করেন তিনি।

শফিকুর রহমান আরও বলেন, ২০০৮ সালের নির্বাচনের মাধ্যমে ২০০৯ সালে যে সরকার ক্ষমতায় আসে, তাদের কার্যক্রমের সাক্ষী বর্তমান সংসদ। তিনি দাবি করেন, ফ্যাসিস্ট সরকারের হাতে নির্যাতনের শিকার হননি—এমন সংসদ সদস্য সম্ভবত নেই। কেউ একাধিকবার, আবার কেউ একবার নির্যাতনের শিকার হয়েছেন বলে তিনি উল্লেখ করেন। অনেকেই নির্যাতনের ভয়াবহতায় দেশ ছাড়তে বাধ্য হয়েছেন বলেও তিনি মন্তব্য করেন।

ফ্যাসিবাদ যাতে আর ফিরে না আসে, সে প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, দেশ ন্যায্যতা ও ন্যায়বিচারের ভিত্তিতে পরিচালিত হবে, যেখানে সবাই সমান নাগরিক অধিকার পাবে। এ লক্ষ্যে প্রধান রাজনৈতিক দল ও সমন্বয়কদের দীর্ঘ আলোচনার পর অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে এবং তারা সংস্কারের কিছু প্রস্তাব চূড়ান্ত করেছে। এর ভিত্তিতে রাষ্ট্রপতি একটি আদেশ জারি করেছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড